উম্মতের কান্না
- মুস্তাক বিন নূরুল হক
উম্মতের দুঃখ শুনে যে বুকে ব্যথা জাগত,
রাতের আঁধার ঘেঁষে নেমে আসত নূরের কান্নাভেজা ফাগুন,
তাঁর বিছানা হতো অশ্রুতে ভেজা জায়নামাজ,
আর দু'টি শব্দ ঝরত:
“ইয়া রাব্ব, উম্মাতি… উম্মাতি…”।
আজ সেই মদিনার সুবাস ভুলে
উম্মত হারিয়েছে নিজের রঙ,
রাসুলের দরুদ ফেলে
বেছে নিয়েছে দুনিয়ার মেকি ঢং…
হায়!
যে নবী দ্বীনের জন্য কাঁদতেন,
আমরা কি তাঁর জন্য কাঁদি?
যে বুক সিজদায় ফেলে আমাদের মুক্তির কান্নায়
সাগরের মতো ভিজত,
সেই চোখের ভালোবাসা আজ আমরা ভুলে যাই কীভাবে?
মদিনার মিনারে আজও ডাকে স্মৃতির আজান,
যেন বলছে-
“ফিরে এসো, হারানো উম্মতেরা!
তোমাদের প্রিয়জন এখনও দরুদে অপেক্ষায়…”
আমরা কি একবারও
সেই কাঁদা কণ্ঠস্বর শুনি?
নাকি ব্যস্ত দুনিয়ার কোলাহলে
রাসুলের ভালোবাসা নিভে যায়
আমাদের হৃদয়ের গলিতে?
উপস্থাপক মোস্তাক আহমদ
আবৃত্তি পরিচালক সবুজ কুঁড়ি শিল্পী গোষ্ঠী