জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

এলপিজি গ্যাসের মুল্য স্থিতিশীল রাখতে আজমিরীগঞ্জে মোবাইল কোর্ট

 সৌমিত্র কুমার দাস 

হবিগঞ্জের আজমিরীগঞ্জে এলপিজি গ্যাসের মূল্য স্থিতিশীল রাখা ও অতিরিক্ত দাম আদায় রোধে আজমিরীগঞ্জ  বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।উক্ত  অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

প্রশাসন সূত্র জানায়, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় কয়েকটি দোকানে মূল্য তালিকা না রাখা এবং অতিরিক্ত দাম নেওয়ার প্রমাণ পাওয়া যায়।

মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জনতার খবর পত্রিকার প্রতিনিধিকে জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিত মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে। কেউ সরকার নির্ধারিত দামের বাইরে গ্যাস বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় সাধারণ ভোক্তাদেরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, কোনো অনিয়ম চোখে পড়লে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে।
প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয় ভোক্তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে র‌্যাবের বিশেষ অভিযান জাল টাকার কারখানা উন্মোচন, গ্

1

গরুচোর সন্দেহে গণপিটুনি, মানিকগঞ্জে দুই যুবকের মৃত্যু

2

গাজীপুরে এক বছরে প্রায় ২৩৭৫ টি ছিনতাই

3

মাদারীপুরে কাভার্ড ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে উঠে প্রাণ

4

তুরস্কে বিতর্কিত সব ঘটনা শেষে রোনালদোদের কোচ হচ্ছেন মরিনিয়ো!

5

সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

6

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে —মেয়র

7

বিশ্ব কি শান্তির পথে, নাকি ধ্বংসের দ্বারপ্রান্তে

8

ঢাকায় আজও বজ্রবৃষ্টির আভাস

9

দ্বিতীয় বিয়ে করার খাবারে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর গোপনা/ঙ্গ

10

কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কো-অর্ডিনেশন সভা অন

11

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকার জামায়াত প্রার্থী আফতাব উদ্

12

তারেক রহমানের সিলেট আগমন ঘিরে কোম্পানীগঞ্জ শ্রমিক দলের আনন্দ

13

বগুড়ায় তারেক রহমানের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচারণা মিছি

14

সরাইলে সন্ত্রাস বিরোধী আইনে স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার

15

ভাঙ্গুড়ায় সামাজিক সংগঠন প্রজন্ম ২৪ পক্ষ থেকে প্রতিবন্ধী কে

16

পার্বতীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া ও কুইজ প্রতিযোগি

17

লিবিয়া উপকূলে নৌকাডুবি, শিবচরে নিখোঁজ পরিবারের আহাজারি

18

মাগুরা-২ আসনে কাজী সালিমুল হক কামালের মনোনয়ন দাবিতে বিশাল জন

19

ঝিনাইদহে কৃষকের ছদ্ম বেশে দু’ডাকাত আটক

20