জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

এবার আমি প্রার্থী, আগামীতে অন্য কেউ

 

মো কামাল হোসেন 
 

চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, বিশিষ্ট রাজনীতিবিদ ও প্রকৌশলী ইঞ্জিনিয়ার মমিনুল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ ২৯ ডিসেম্বর তিনি চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অধীন উপজেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দেন।


মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি সাংবাদিকদের বলেন,
“এবার আমি প্রার্থী হয়েছি, আগামীতে অন্য কেউ হবে—গণতন্ত্রের সৌন্দর্য এখানেই।”
তিনি আরও বলেন, রাজনীতি কোনো ব্যক্তিকেন্দ্রিক বিষয় নয়; জনগণের সেবা ও এলাকার সার্বিক উন্নয়নই তাঁর রাজনীতির মূল লক্ষ্য।
এ সময় তাঁর সঙ্গে বিএনপির স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে উপজেলা পরিষদ কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, চাঁদপুর-৫ আসনের মানুষের শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান ও সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করাই তাঁর অগ্রাধিকার। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।
স্থানীয় রাজনৈতিক মহলে তাঁর এই মনোনয়নকে ঘিরে ব্যাপক আলোচনা ও আগ্রহ লক্ষ্য করা গেছে।

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান

1

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ বিশ্বাসযোগ্য নয়: সিআইএ

2

বেলকুচিতে হেরোইন ও নগদ টাকা সহ স্ত্রী আটক স্বামী পলাতক

3

ঢাকায় ওসমান হাদীকে গুলিবিদ্ধের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির ব

4

পার্বতীপুরে ‘ঐক্যের বন্ধন’ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠ

5

চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ারী মো: জাফর-২৫ এক যুবক আ*ত্ন*হ*ত্য

6

গজারিয়ায় যুবকের মৎস্য প্রজেক্টে বিষপ্রয়োগ লাখ টাকার মাছ নিধন

7

জেলা প্রশাসকের প্রতিশ্রুতি বাস্তবায়ন সাটুরিয়ায় নতুন শীতবস্ত্

8

মোহনগঞ্জে শিক্ষকের বেত্রাঘাত ভয়ে ৪ শিক্ষার্থী আহত

9

কিশোরগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল

10

জনগণের ভালোবাসায় আমি নির্বাচিত হলে উন্নয়নই হবে আমার মূল লক্ষ

11

কুলাউড়ায় ৫ লক্ষাধিক টাকার ভারতীয় সিগারেট জব্দ করলো বিজিবি

12

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে: সালাহউদ

13

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা জনপ্রিয়তার শীর্

14

এলাকার বাস্তবতায় প্রার্থী পরিবর্তনের দাবি: জাহাঙ্গীর মোল্লা

15

বান্দরবানের লামা থানার জনপ্রিয় ওসি মোঃ তোফাজ্জল হোসেন বদলি

16

আজ ৬ ডিসেম্বর ছাতক শহর মুক্ত দিবস

17

নওগাঁর পোরশায় বিভিন্ন পোকা মাপার উপদ্রবে নাজেহাল কৃষক

18

১১ নং শিকারপুর ইউনিয়নের বিল আন্দার কোটা গ্রামের কাঁচা রাস্ত

19

দিনাজপুর ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অ

20