জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

এনায়েতপুরে সরকারি ৩৫ বস্তা ফেয়ার প্রাইজের চাল উদ্ধার

সাদ্দাম হোসাইন।।

সিরাজগঞ্জের চৌহালীর এনায়েতপুরে সরকারি বরাদ্দের ৩৫ বস্তা ফেয়ার প্রাইজের চাল উদ্ধার করা হয়েছে। 
শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এনায়েতপুর খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় নৌকা ঘাট থেকে সরকারি ভর্তুকি মূল্যের ১৫ টাকা কেজি দরের চাল গুলো উদ্ধার করা হয়।
উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো: মোস্তাফিজুর রহমান জানান, সরকারি ভর্তুকি মূল্যে দেওয়া চাল কিছু অসাধু ব্যক্তি ক্রয় করে  বিক্রির উদ্দেশ্যে গুদামে মজুদ করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়।
বর্তমানে চালগুলো জব্ধ করে সৌদিয়া চাঁদপুরের ইউনিয়ন ইউপি সদস্য জনাব মো: পরান বেপারীর জিম্মায় রাখা হয়েছে এবং এনায়েতপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 
তিনি আরও জানান, পরবর্তীতে আদালতের নির্দেশ উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে নিলামের অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে।
অভিযানে এনায়েতপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে এলাকায় আলোচনা চলছে, এ চালগুলো এনায়েতপুর থানাধীন ১৩ নম্বর জালালপুর ইউনিয়ন পরিষদের অধীনে থাকা খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারদের অবৈধভাবে বিক্রি করা চাল। চাল পরিবহনের নৌকার মালিক এবং এর সাথে যারা যুক্ত রয়েছে তাদেরকে গ্রেফতার করলেই প্রকৃত রহস্য উদঘাটন হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরামর্শ ২০২৫: গণিতে ভালো নম্বর পাওয়ার সহজ উপায়

1

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলে

2

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খা

3

শিবচরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ ও গাভ

4

পরকীয়া প্রেমিকের হাত ধরে গৃহবধূ উধাও

5

অসহায় এসএসসি পরীক্ষার্থীর পাশে দাঁড়ালো "হৃদয়ে মঠবাড়ীয়া ফাউন

6

ঈশ্বরদী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী হাবিবু

7

মুরগি চুরি নিয়ে সংঘর্ষে দুই পক্ষের দুইজনের মৃত্যু

8

ঈশ্বরগঞ্জে দাঁড়িপাল্লার গণজোয়ার

9

যুব উন্নয়ন ক্রেডিট ইউনিয়নে নতুন নেতৃত্বের শপথ ও প্রথম সভা অন

10

কলাপাড়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

11

কিশোরগঞ্জ-৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মানবিক চিকিৎসক শাহীন

12

মাদক

13

পাবনা-৩ আসনে এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশা খন্দকার আকতার হোসে

14

সুন্নী জোটের প্রার্থীদের বিরুদ্ধে কুচক্রীদের অপপ্রচার

15

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ামতপুরে খসড়া ভোটকেন্দ্র ত

16

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে নির্বাচন ঘিরে উত্তাপ

17

দুর্গাহাটা ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ

18

নির্বাচন সামনে রেখে ফুলবাড়ী থানা পরিদর্শন

19

নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ডাক

20