জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য সচিব নির্বাচিত

মোঃএমরুল ইসলাম
ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ

নরসিংদীর মনোহরদী উপজেলার কৃতিসন্তান, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (AAB)-এর সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।

শনিবার (৪ অক্টোবর)বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ছয় সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ঘোষণা দেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ড. কামরুজ্জামান কায়সার-কে আহ্বায়ক এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শাহাদত হোসেন বিপ্লব-কে সদস্য সচিব করে এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের (AAB) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া যুগ্ম আহ্বায়ক-১ হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহাদত হোসেন চঞ্চল (ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়),যুগ্ম আহ্বায়ক-২ প্রফেসর আবুল বাশার (শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়), যুগ্ম আহ্বায়ক-৩ ড. শফিকুল ইসলাম শফিক (ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়) এবং সদস্য (দপ্তরের দায়িত্ব) হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর জমসেদ আলম (শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়) প্রমুখ। বিজ্ঞপ্তিতে আগামী দুই সপ্তাহের মধ্যে একজন নতুন সদস্য যুক্ত করে নয় সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

মনোহরদীর গর্ব কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় স্থানীয়ভাবে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। কৃষকদের অধিকার আদায়, কৃষি খাতের সার্বিক উন্নয়ন এবং কৃষি গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাৎ

1

কেরানীগঞ্জের সেই মাদ্রাসায় ফের বিস্ফোরণ, আহত ১

2

সাভারে শর্ট পিচ ক্রিকেট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

3

বগুড়ায় পৃথক অভিযানে গাঁজা-ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী

4

হারিয়ে ফেলা মাকে ফিরে পাওয়ার গল্প

5

দিনাজপুরে কৃষির নবযুগ

6

পটুয়াখালী গলাচিপায় যথাযথ মর্যাদায় পালিত মহান বিজয় দিবস

7

কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

8

সাঁথিয়ায় নদীর মাটি বিক্রয়ের অপরাধে ৫ জনকে জরিমানা

9

মাগুরায় বড় সড়ক দূর্ঘটনার হাত থেকে বেচে গেলো ছাএ-ছাএীরা

10

প্রাইমারির ক্লাস ফাঁকি দিয়ে আওয়ামী পন্থী শিক্ষকদের নিয়ে এ

11

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ফুলবাড়ীতে দোয়া মাহফিল ও কো

12

বগুড়ায় অভিনব কায়দায় সুপারির ঝুড়ি থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধ

13

বগুড়ায় ওয়াজ মাহফিলে খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন এইচ এস মাফ

14

সিলেটের নতুন এসপি: আমাদের বড় দুটি চ্যালেঞ্জ সাইবার অপরাধ ও ক

15

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্

16

বিরলে উপজেলা বিএনপি’র আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কা

17

ভূরুঙ্গামারীতে মহিলাদের নিয়ে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

18

নির্বাসিত আফগান নারী ক্রিকেটারদের সুখবর দিলো আইসিসি

19

নারায়ণগঞ্জের তিন আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছয় প্রার্থী

20