মোঃ সোলায়মান হোসেন
প্রকাশঃ 2-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহ করার সময় ছাত্রদল সভাপতি গ্রেফতার

এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহ করার সময় টাঙ্গাইল জেলার কালিহাতিতে  মৃদুল হাসান নামের এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার ০১ জুলাই ২০২৫ ইং,  এইচএসসি পরীক্ষা চলাকালীন টাঙ্গাইলের কালিহাতি শাহজাহান সিরাজ কলেজ কেন্দ্র থেকে এই ছাত্রদল নেতাকে আটক করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, মৃদুল  হাসান কালিহাতীর শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি এবং ওই কলেজেরই দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক গণমাধ্যমকে জানান, ‘আটকের পর তাকে পুলিশে সোর্পদ করা হয়েছে। এ ব্যাপারে কালিহাতী শাজাহান সিরাজ কলেজ কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিতভাবে বলা হয়েছে।
কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মোঃ মজিবর রহমান গণমাধ্যমকে জানান, ব্যবস্থা গ্রহণের লিখিত নির্দেশনা হাতে পেয়েছি। এ্যসিল্যান্ড স্যার এবং কলেজের সিনিয়র শিক্ষকদের  সাথে পরামর্শক্রমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

কালিহাতী থানার ওসি মোঃ জাকির হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে অত্র কলেজের  ছাত্রদল সভাপতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আটককৃত শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি  মৃদুল হাসান পুলিশ হেফাজতে রয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আলহাজ্

1

মিয়ানমার থেকে গুলি, টেকনাফে বাড়ির সামনে কিশোরী নিহত

2

আজ বিকেল থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন

3

মেধার বিকাশে অনন্য উদ্যোগ নূরে হোছাইন আরিফ চেয়ারম্যান স্মৃতি

4

নোয়াখালীতে টনসিল-পলিপস অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যুর অভিযোগ

5

ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে ২ শিশু নিখোঁজ, ১ জনকে জীবিত উদ্ধা

6

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর বাচ্চা প্রসব ঘটনার ৪ মাসেও

7

শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় রাজাপুরে ইসলামী ছাত্র

8

দিনাজপুর ৫ আসনে বিএনপি'র মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ স

9

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত জুটের গুদাম ও প্লাস্টিক কারখানা

10

জাতীয় ঐক্য রক্ষার্থে বেগম জিয়ার আরোগ্য লাভে দোয়া মাহফিল

11

নির্বাচিত হলে শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগের দৃশ্যমান পরিবর্তন

12

মাদারীপুর ০৩ আসনে-ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য

13

মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকের স্রোত খালেদা জিয়ার জানাজায় মানু

14

কালিগঞ্জে ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে নেংগি চ্যাম্প

15

কলমাকান্দায় ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ফ্রি মেডিকেল

16

বগুড়ায় ২ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

17

ঝিকরগাছায় বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে

18

ক্যান্সার আক্রান্ত অবুঝ শিশু আরাফাতকে বাঁচাতে এগিয়ে আসুন-সাহ

19

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক এ. কে.এম. আমি

20