জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

উল্লাপাড়য় ৭ দিনেও সন্ধান নেই মাদ্রাসা ছাত্রীর, অপহরণের অভিযোগ

মিজানুর রহমান।।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মারুফ হোসেন (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে ১০ম শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থী আছিয়া খাতুন (১৬) কে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা আব্দুল খালেক গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) উল্লাপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার উধুনিয়া ইউনিয়নের আগদিঘলগ্রামে।

অভিযোগ সূত্রে জানা যায়, ছোরহাব আলী সরদারের ছেলে মারুফ হোসেন দীর্ঘদিন ধরে একই এলাকার ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করছিলেন। এর জের ধরে গত ১৫ সেপ্টেম্বর সকালে স্কুল থেকে ফেরার পথে মারুফ হোসেন কয়েকজন সহযোগীকে নিয়ে কিশোরীটিকে জোরপূর্বক তুলে নেয়। এ সময় বাধা দিতে গেলে শিক্ষার্থীর পরিবারের সদস্যদেরও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

তবে অভিযুক্ত মারুফ হোসেনের চাচা সোলাইমান হোসেন দাবি করেছেন, তার ভাতিজার সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল এবং তারা দুজন সম্মতিতেই বাড়ি থেকে পালিয়ে গেছে। এরপরও তাদের সন্ধানের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এ বিষয়ে ভুক্তভোগীর বাবা আব্দুল খালেক বলেন, আমার মেয়েকে অপহরণ করা হয়েছে আজ ৭ দিন হলো, এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা চরম আতঙ্কে আছি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। আমি মেয়েকে দ্রুত উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোসেনপুরে শহীদ বৃুদ্ধিজীবি দিবস পালিত

1

নড়াইলে কৃষকদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

2

কাউনিয়ায় ডেভিল হান্ট অভিযানে মৎস্যজীবীলীগ ও ছাত্রলীগের দুই ন

3

ঝিনাইদহে উদ্ধার হওয়া ককটেল ধ্বংস করল বোমা ডিসপোজাল ইউনিট

4

বগুড়া-৬ আসনে জামায়াত প্রার্থী আবিদুরের মনোনয়নপত্র দাখিল

5

সাপাহারে নবাগত ইউএনও’র সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সৌজন্য সাক

6

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন

7

মানবতার এক অনন্য দৃষ্টান্ত শরিফ স্যার

8

তখন যেভাবে মুক্ত হয়ছিল আখাউড়া

9

গাবতলীর দূর্গাহাটা ইউনিয়নের আলানুর দাখিল মাদ্রাসায় আলোচনা ও

10

সাতক্ষীরায় তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ

11

ইরান কখনো ইউরেনিয়ামের মজুদ নিঃশেষ করবে না

12

মৎস্যজীবী,লবণচাষী সহ সকল শ্রমজীবী মানুষের অর্থনৈতিক অধিকার আ

13

ইসলামীয়া প্রিপারেটরী স্কুলের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠি

14

বাসে যাত্রী সেজে ইয়াবা পাচার

15

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৩।টি পিস্তল ও ৬ রাউন্ড গুল

16

নিয়ামতপুরে সরিষার হলুদ হাসি, স্বপ্ন দেখছেন কৃষকরা

17

হরিনগর HPL ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫/২০২৬ উদ্বোধনী ম্যাচে মু

18

কালিয়াকৈরে মহাসড়কের ফুটপাত হকারদের দখলে

19

কো-অপারেটিভ প্রেসক্লাব ময়মনসিংহ জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক ম

20