জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

উজিরপুরে হতদরিদ্রদের নামে বরাদ্দকৃত আশ্রায়ন প্রকল্প ঘিরে সীমাহীন দূর্নীতি


ফিরোজ শাহ
বরিশাল জেলার উজিরপুর পৌরসভায় হতদরিদ্রদের নামে বরাদ্দকৃত সরকারি আশ্রায়ন প্রকল্পকে ঘিরে সীমাহীন দূর্ণীতি ও অনিয়ম,বসবাস করছেনা ১৩টি পরিবার। এ নিয়ে পৌরসভা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় আব্দুল হাই, রফিকুল ইসলাম, সৈয়দ আব্দুল্লাহ(নওমুসলিম), সোহেল হাওলাদার, খালেক মাঝি, মেহেরুন নেছা, মোসলেম মল্লিক, পলাশ দাস, বিমল চন্দ্র দাস, মুকুল বেগম, তপন চন্দ্র দাস, ববিতা রানী ঘরামী, মিজানুর রহমান মল্লিকের নামে জমিও নেই ও ঘরও নেই প্রকল্পের বরাদ্দকৃত আশ্রায়ন ঘর বরাদ্দ হয়। কিন্তু তারা স্বচ্ছল হওয়ায় ওই ঘরগুলোতে কেউ বসবাস করছেনা। একদিকে একটু মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে না একাধিক ভূমিহীন পরিবার। অপরদিকে তথ্য গোপন করে তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী লীগের দোসররা আশ্রায়ন 
প্রকল্পের ঘর বরাদ্দের নামে অনিয়ম করেছে। সুত্রে জানা যায় উজিরপুর পৌরসভা ৫নং ওয়ার্ডে হতদরিদ্রদের নামে বরাদ্দ হওয়া ৬২টি ঘরের মধ্যে ১৩টি ঘরে বসবাস করছেনা 
কেউ।পৌরসভাবাসীর দাবি ওই বরাদ্দকৃত ঘরগুলোর বন্দবস্ত বাতিল করে গরীব দুঃখী ভূমিহীন পরিবারের মাঝে বরাদ্দ দেয়ার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা'র 
সু-দৃষ্টি কামনা করেছেন। অভিযুক্তদের খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান আওয়ামী লীগের দোসররা টাকার বিনিময়ে এ দূর্ণীতি ও অনিয়মের সাথে জড়িয়ে পড়েছে। উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল জানান বিষয়টি তদন্ত সাপেক্ষে
পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান সরেজমিনে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোরশায় ডাকাতি মামলায় ৫ ও মাদক মামলায় ৩ আসামি গ্রেফতার

1

মাতৃভূমিতে তারেক রহমান, হাত নেড়ে শুভেচ্ছা বিনিময়

2

১৫টি পদের বিপরীতে ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

3

সত্য ঘটনা অনুযায়ী মামলা নেওয়ায় নড়াইলে ওসি প্রত্যাহার

4

কুড়িগ্রাম ৪ আসনের ইসলামী আন্দোলনের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে

5

হাইমচরে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যো

6

কালিয়াকৈর এ মাদ্রাসার ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

7

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্ব

8

সাদুল্যাপুর,মীরপুর ব্যবসায়ী নুরনবীকে কপিয়ে হত্যা

9

ছাতকে শেষদিনে ৫জন সহ ছাতক দোয়ারায় ৬জন প্রার্থী মনোনয়ন পত্র দ

10

মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

11

বান্দরবানের লামায় ফুটবল খেলায় ব্যাজ পরানো কে কেন্দ্র করে চ

12

চান্দিনা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনের ৩১ দফা লিফলেট বিতর

13

শাবিপ্রবিতে বহিষ্কারাদেশ নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

14

নিরাপত্তা শঙ্কায় দুপুর ২টা থেকে বন্ধ হচ্ছে ভারতীয় ভিসা সেন্ট

15

শীতকালে হাতের চামড়া উঠে কেন

16

খালেদা জিয়া দেশের সার্বভৌমত্বে বিন্দু মাত্র চুল পরিমাণ ছাড় দ

17

শৈলকুপায় ট্রাক নদীতে চালক ও হেলপার নিহত ২

18

নিয়ামতপুরে রাতের আঁধারে ৬শ আমগাছ ধ্বংস করলো দুর্বৃত্তরা

19

কে এম লতীফ ইন্সটিটিউশনে বিশেষ ক্লাসের নামে অর্থ আদায় শিক্ষা

20