জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ঈশ্বরদী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের মতবিনিময়

মোঃ আব্দুল কুদ্দুসঃ 

পাবনার-৪( ঈশ্বরদী-আটঘরিয়া) 
এলাকার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিএনপি দলীয় এমপি প্রার্থী বিএনপির চেয়ারপারসন  প্রায়ত বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় পাবনা ৪ (ঈশ্বরদী আটঘরিয়া) আসনের প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, তিনি নির্বাচিত হলে সুন্দর পরিকল্পনা নিয়ে ঈশ্বরদী ও আটঘরিয়া সাজাতে চান। এজন্য সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এ সভায় সাংবাদিকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ মতামত নিয়ে তিনি তাঁর একটি নির্বাচনী ইশতেহার তৈরির করবেন বলে জানান।

জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান বলেন, তিনি নির্বাচনে জয়ী হলে উত্তরাঞ্চলের প্রথম রপ্তানি প্রক্রিয়াজাত এলাকা ঈশ্বরদী ইপিজেডে বিনিয়োগকারীর সংখ্যা বাড়ানো ও ব্যবসায়ীক পরিবেশ তৈরি করা হবে যাতে দেশী-বিদেশী বিনিয়োগকারীরার এখানে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

মতবিনিময় কালে স্থানীয় হরিজনদের জন্য ঈশ্বরদীতে ৮ তলা বিশিষ্ট আবাসন নির্মাণ, সর্বসাধারণের জন্য শিশুপার্ক, স্টেডিয়াম, সাংস্কৃতিক সংগঠন, পাঠাগার নির্মাণ, শতবছরের পুরনো ঈশ্বরদী জংশন স্টেশনের আধুনিকায়ন করা, ভাঙাচোরা ও জনগুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ এবং সংস্কার করার পরিকল্পনা রয়েছে বলেও সাংবাদিকদের জানান। 

তিনি আরও বলেন, মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে ঈশ্বরদীতে সবজিসহ লিচুর গাছ মারা যাচ্ছে। তবে ইনশাআল্লাহ যদি নির্বাচিত হই; তাহলে কৃষক ও কৃষির উন্নয়ন এখানে একটি সবজি সংরক্ষণাগার ও লিচু গবেষণাগার নির্মাণ করতে চাই। একই সঙ্গে বন্ধ থাকা ঈশ্বরদী বিমানবন্দর চালুর পরিকল্পনা কথাও জানান তিনি।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী। বিগত সময়ে রাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেপে সাংবাদিকদের সংগঠনের কমিটি গঠন হয়েছে। তবে তিনি নির্বাচিত হলে এসব সংগঠনে পেশাদার সাংবাদিকদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে। একইসঙ্গে ঢাকার বাইরে ঈশ্বরদীতে সাংবাদিকদের জন্য সরকারি ভাবে প্লটের ব্যবস্থা করতে চাই। 

উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদারের সভাপতিত্বে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর সভার সাবেক কাউন্সিলর শামসুল আলম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, সলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব হাসান আলী বিশ্বাস, লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ  সান্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপুল হোসেন বুদু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন, কলেজ ছাত্রদলের কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়নসহ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৯ বছর পর বিএনপির নিজস্ব প্রার্থী আবেগ ও প্রত্যাশায় উজ্জীবিত

1

সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডি

2

বেনাপোল ঘিবা সীমান্তে থেকে পাচারকারীসহ গাঁজা আটক করেছে বিজিব

3

বরিশাল-১ আসনে মনোনয়ন প্রত্যাশী চার নেতার ডাক

4

কিশোরগঞ্জ জেলা শহরের অসহনীয় যানজট নিরসনে মাঠে নেমেছে প্রশাসন

5

বিড়ি খাওয়া বক্তব্যে জামায়াতের ভোট বেড়েছে দুই কোটি টাকার মার্

6

বাঘাইছড়িতে শীতার্ত, দুঃস্থ ও অসহায় পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে ক

7

মতলব গজারিয়া সংযোগ সেতু পরিদর্শনে সেতু মন্ত্রণালয়ের সচিব দ্র

8

কালিগঞ্জে জুমার নামাজ শেষে ব্যবসায়ীকে কুপিয়ে কান বিচ্ছিন্ন দ

9

ভাঙ্গুড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা

10

সিরাজগঞ্জের রায়গঞ্জে হাড় কাঁপানো শীত বিপর্যস্ত জনজীবন

11

তাড়াইলে বিশেষ উদ্যোগে জনসম্পৃক্ত হচ্ছে পুলিশি সেবা

12

আজ বুধবার কালিতলা বিগ বাজার এলাকায় নামবিহীন

13

বরগুনায় দুই বছর আগে বঙ্গোপসাগরে নিখোঁজ ১৭ জেলেদের সন্ধান ম

14

সোমবার বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার মামলার রায়

15

মহিলা দলের সভাপতি নাজমা বেগম এর উদ্যোগে ধানের শীষের পক্ষে নি

16

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

17

তাড়াইলে হাতপাখার এমপি প্রার্থীর আগমন

18

জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি :

19

চলছে ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগ

20