জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঈশ্বরদী–আটঘরিয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন জাকারিয়া পিন্টু

ইব্রাহিম খলিল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনার ঈশ্বরদী–আটঘরিয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন এলাকার সুপরিচিত ও জনপ্রিয় নেতা জাকারিয়া পিন্টু। ২৯ ডিসেম্বর সোমবার সকাল থেকে তাঁর সমর্থকরা স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রমটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
মনোনয়নপত্র দাখিলকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব এবং বিপুলসংখ্যক নেতা-কর্মী। এ সময় মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদসহ এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, ঈশ্বরদী–আটঘরিয়ার জনগণকে ঐক্যবদ্ধ ও সংগঠিত করার লক্ষ্য নিয়ে জাকারিয়া পিন্টু দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন এবং আগামী দিনেও জনগণের অধিকার ও এলাকার সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, এই অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি হয়ে উঠেছেন জাকারিয়া পিন্টু। সে কারনেই দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ তাঁর পক্ষে সমর্থন জানাচ্ছেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরাও বলেন, জাকারিয়া পিন্টু একজন সৎ, সাহসী ও জনবান্ধব নেতৃত্বের প্রতীক। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামোগত উন্নয়নে তাঁর সুস্পষ্ট ও বাস্তবভিত্তিক পরিকল্পনা রয়েছে। জনগণের ভোট ও ভালোবাসায় তিনি বিজয়ী হবেন বলে তারা দৃঢ় আশাবাদ প্রকাশ করেন।
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে ঈশ্বরদী–আটঘরিয়া অঞ্চলে ব্যাপক আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মধ্যে নতুন প্রত্যাশা ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এলাকাবাসীর মতে, জাকারিয়া পিন্টুর অংশগ্রহণ এবারের নির্বাচনে একটি নতুন মাত্রা যোগ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়া দিনাজপুরে যে বাড়িতে শৈশব কাটিয়েছেন

1

মেহেরপুরে জামায়াতে ইসলামীর দুই প্রার্থী নমিনেশন পেপার উত্তোল

2

কাপাসিয়ায় জঙ্গলে ঝুলন্ত হিরনের মরদহ ঘিরে রহস্য "আত্মহত্যা

3

চকরিয়ায় গ্রামীণ ব্যাংক কেন্দ্র প্রধান কর্মশালা ২০২৫ অনুষ্

4

বিএনপি উদ্যোগের মতো বিনিময় সভা র আয়োজন

5

সিরাজগঞ্জের রায়গঞ্জে হাড় কাঁপানো শীত বিপর্যস্ত জনজীবন

6

ঝিনাইদহে নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবি আদায়ে জামায়াতের বিক্ষোভ

7

হালি পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছে সালথার চাষিরা

8

ভয় দেখিয়ে দমন করা যাবে না জামায়াতকে—সাতক্ষীরায় ডা. শফিকুর রহ

9

কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন

10

যুক্তরাষ্ট্র হামলা চালালে ‌‘আঞ্চলিক যুদ্ধ’ শুরু হতে পারে: খা

11

বাগেরহাটে কারাগার থেকে ২৩ ভারতীয় জেলের মুক্তি

12

কোম্পানীগঞ্জে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

13

মান্দায় গণভোট সফল করতে উপজেলা প্রশাসনের ব্যাপক উদ্যোগ

14

নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ডাক

15

পার্বতীপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে নুরুল হুদা বাবুর গণসং

16

আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন

17

চুয়াডাঙ্গায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালন ও

18

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে জরিমা

19

স্বাস্থ্য ঝুঁকি ও জীবিকা সংকটে উপকূলীয় অঞ্চল কয়রা

20