জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে রূপপুর প্রকল্পের গ্রীন সিটিতে রাশিয়ান প্রকৌশলীর মরদেহ উদ্ধার

আরিফ রব্বানী

ঈশ্বরদী পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রীন সিটি আবাসিক ভবন থেকে এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৪ জানুয়ারি) সকালে গ্রীন সিটির আবাসিক ৮ নম্বর ভবনের তৃতীয় তলার ৩১ নম্বর কক্ষ থেকে এটমটেক এনার্গো কোম্পানির কর্মী রাইবাকভ মাকসিম (৩০)-এর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিহত রাইবাকভ মাকসিমের রুমমেট ফ্রোলিওভ (রাশিয়ান নাগরিক) কক্সবাজারে ছুটি কাটিয়ে রোববার সকালে নিজ কক্ষে ফিরে দরজা খুলে তাকে মেঝেতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি কর্তৃপক্ষকে জানান।

খবর পেয়ে ঘটনাস্থলে কোম্পানির নিরাপত্তা টিম, রাশিয়ান চিকিৎসক ও ঈশ্বরদী থানা পুলিশ উপস্থিত হন। এরপর আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ সংশ্লিষ্ট কোম্পানির কাছে হস্তান্তর করা হয়েছে। কোম্পানি কর্তৃপক্ষ দূতাবাসের মাধ্যমে মরদেহটি রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা নেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারাগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

1

আজমেরী ওসমানের সহযোগী পাভেল অস্ত্রসহ আটক

2

চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নি

3

নোয়াখালীতে ছাত্রদল নেতা রকির শীত কম্বল বিতরণ

4

নগরীতে যুবকের লাশ উদ্ধার

5

গোপালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

6

তাড়াশ পৌর প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসি হাবিবুর রহমানকে শ

7

চট্টগ্রাম ডিসি পার্কের ফ্লাওয়ার ফেস্টিভ্যাল শুরু হতে যাচ্ছে

8

হাতীবান্ধা-পাটগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্

9

পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ আটক

10

২৮ নভেম্বর পথসভা সফল করতে মনিরামপুর উপজেলা বিএনপির ব্যাপক প্

11

ছাতকে হাজী ওয়াহাব আলী শাহ চ্যারিটেবল ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

12

শীতের আর্তনাদ

13

শিবচরে ডাকাতি মামলার -৩ ডাকাত গ্রেফতার

14

চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ারী মো: জাফর-২৫ এক যুবক আ*ত্ন*হ*ত্য

15

গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

16

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জনবল সংকটে চিকিৎসা সেবা

17

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

18

টুঙ্গিবাড়ীয়া ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন

19

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ সদর থানার অভিযান

20