জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে বিএনপি'র দু-পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলি বর্ষণ

মোঃ জিয়াউল ইসলাম

 


পাবনার ঈশ্বরদীতে বিএনপি'র দুই অঙ্গ সহযোগী সংগঠন (স্বেচ্ছাসেবক দল ও যুবদল) এর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর)  রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে । এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 


জানা গেছে, গত পবিত্র ঈদে মিলাদুন্নবীর সিন্নি খাওয়া নিয়ে নিয়ে জাকারিয়া পিন্টু সমর্থক সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল পারভেজের কর্মী রুহুল ও হাবিবুর রহমান হাবিব সমর্থক স্থানীয় যুবদল নেতা বাপ্পি কাজীর এক কর্মীর মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। ওই ঘটনার জের ধরে শনিবার সন্ধ্যায় দুপক্ষের পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে যুবদল নেতা বাপ্পি কাজী তার নিজ অফিসে ডেকে রাসেল পারভেজের কর্মী রুহুলকে মারধর করে। বিষয়টি জানাজানি হলে, ওই দিন সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল পারভেজের নেতৃত্বে তার কর্মী সমর্থকরা বাপ্পি কাজী ও তার কর্মী সমর্থকদের ওপর পাল্টা হামলা চালায়। এ সময় ধরালো অস্ত্রের আঘাতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। পরে বাপ্পি কাজী ও তার কর্মী সমর্থক আবারো স্বেচ্ছাসেবক দলনেতা রাসেল পারভেজের অফিসের সামনে হামলা চালায়। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ঈশ্বরদী থানা পুলিশ উপস্থিত হয়। এ সময় বাপ্পি কাজীর কয়েকজন কর্মী সমর্থককে আটকে রেখে পুলিশের সোপর্দ করে রাসেল পারভেজের নেতাকর্মীরা। তবে গুরুতর আহত থাকায় পুলিশের গাড়ি থেকে তাদেরকে ছিনিয়ে নেয় বাপ্পি কাজীর নেতাকর্মীরা।

এ ঘটনায় উভয় পক্ষ বাদী হয়ে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আ.স.ম. আব্দুন নূর জানান, সংঘর্ষের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনা এখন পর্যন্ত কেউ আটক হয়নি।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও

1

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এবি ছিদ্দিক কে দাফন করেন

2

৩১ দফা বাস্তবায়নে জাকারিয়া বাচ্চুর নেতৃত্বে পার্বতীপুরের ঐ

3

কোম্পানীগঞ্জে পর্যটকের সুবিধায় ১০নং ঘাঁট বাজার স্থানান্তরে জ

4

গাইবান্ধার কাপাসিয়া ইউপি চেয়ারম্যান ও আ. লীগ নেতা মনজু গ্রেফ

5

মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

6

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার মাদক ও চোরাচ

7

তালতলীতে নৌবাহিনীর অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

8

গজারিয়ায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

9

ইন্দুরকানী থানার সাঈদখালীর খালেকের দোতলা থেকে দিনমজুর মিজান

10

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলা রাস্তা কাজে দুর্নীতির ও অনিয়ম টাক

11

বড়বিলের গিরিয়ারপাড়ে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, এলাকায় চাঞ্চ

12

ভোট হবে উৎসবমুখর, দুশ্চিন্তার কিছু নেই: আদিলুর রহমান

13

রায়গঞ্জ থানার সাবেক ওসি মাসুদ রানার বিরুদ্ধে ২৩ লাখ টাকার পা

14

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়িবহর ঘিরে বিক্ষোভ, ওসমান

15

১০ দলীয় জোট থেকে এলডিপিকে দেয়া ভোলা-২ আসন থেকে মনোনয়ন প্রত্য

16

বেলকুচিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও আ

17

সুরেশ্বর দরবার শরীয়ফ"দেশের অন্যতম আধ্যাত্মিক চর্চা কেন্দ্র

18

ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

19

একনেকে অনুমোদন পেল নোবিপ্রবির ৩৩৪ কোটি টাকার প্রকল্প

20