জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে যুব র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত

 হাবিব 
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা যুব বিভাগের উদ্যোগে এক বিশাল যুব র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালি ও শোভাযাত্রায় নেতৃত্ব দেন ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মনজুরুল হক হাসান।

র‍্যালিটি ঈশ্বরগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামী ও যুব বিভাগের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক যুবসমাজ অংশগ্রহণ করে।

র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল খায়ের খান মোহাম্মদ বরকাতুল্লাহ, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ তানহার আলী, উপজেলা যুব বিভাগের সভাপতি এইচ এম মাজহারুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির ঈশ্বরগঞ্জ উপজেলার সভাপতি শিহাবুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মনজুরুল হক হাসান বলেন, যুবসমাজই একটি জাতির সবচেয়ে বড় শক্তি। নৈতিকতা ও আদর্শিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে যুবকদের সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। র‍্যালি ও শোভাযাত্রাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে বিশেষ অভিযানে ৩২ জন গ্রেফতার

1

ফরিদপুরের আলফাডাঙ্গায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

2

জান্নাতুল উলূম আলিম মাদরাসার সভাপতি হলেন ফয়সাল আহমেদ

3

আশাশুনির ঐতিহ্যবাহী বড়দল বাজারের বেহাল দশা : দ্রুত সংস্কারের

4

বাবাকে খুঁজে বেড়াচ্ছে ছেলে

5

অন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়:

6

জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্যারাম খেলার প্রতিযোগিত

7

হোসেনপুরে শহীদ জিয়ার নামে স্লোগান দেয়ায় ইউএনও'র রাগান্বিত

8

নোয়াখালীতে বিমান কর্মকর্তার বাড়িতে ডাকাতি, ইউপি সদস্যের ছেলে

9

ইন্সটাগ্রাম স্টোরি অটো শেয়ার হবে হোয়াটসঅ্যাপে

10

আগামী ১৩ নভেম্বর ঢাকায় “লকডাউন” কর্মসূচি ঘিরে টেকেরহাটে পুল

11

জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি

12

চরভদ্রাসনে কিশোরী কে অপহন করতে নন্ত্রাসী হামলা

13

জয়পুরহাটের আক্কেলপুরে বাবাকে মাঠে ভাত দিয়ে ঘরে ফেরা হলোনা ছে

14

নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না

15

নাসিরনগরের ইসলামী ফ্রন্টের প্রার্থী এডভোকেট ইসলাম উদ্দিন দুল

16

জানুয়ারিতে ২০২৬ জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

17

বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি ও বিকাশ নম্বর সংগ্রহ বেআইনি: শামা

18

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নে উন্নয়নের নতুন

19

মধ্য জুইদন্ডী বন্ধু মহলের ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

20