জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

ঈমানি নেতৃত্বের ডাক — পাইকের ছড়ায় জনগণের হৃদয়ে হারিসুল বারি রনি

আবদুর রহিম ইসলাম রনি।।

আদর্শভিত্তিক ইসলামী নেতৃত্বের আহ্বান নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা হারিসুল বারি রনি-এর নেতৃত্বে পাইকের ছড়া ইউনিয়নে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত ও ঐতিহাসিক নির্বাচনী মতবিনিময় সভা।
বুধবার, ২৩ জুলাই বাদ মাগরিব পাইকের ছড়ার পাটেশ্বরী বাজার জামে মসজিদে বাংলাদেশ মুজাহিদ কমিটি পাইকের ছড়া শাখা-র আয়োজনে প্রথমে অনুষ্ঠিত হয় মাসিক ইজতেমা। এরপর বাদ ইশা ইসলামী আন্দোলন বাংলাদেশ পাইকের ছড়া ইউনিয়ন শাখা-র আয়োজনে জমজমাট এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে হারিসুল বারি রনি বলেন—
“ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আর কোনো ছোটখাটো দল নয়। এটি দেশের মানুষের বিশ্বাস, আস্থা ও চেতনার প্রতিফলন। মানুষ ইসলাম, নিরাপত্তা এবং শান্তির নেতৃত্ব চায়। তাই বলছি— আপনিই হোন প্রার্থী। ঘরে বসে নয়, মাঠে নেমে হাতপাখার বার্তা জনগণের কাছে পৌঁছে দিন। বাতিল শক্তির চোখরাঙানিতে ভয় নয়— সত্যের সৈনিকরা কখনও ভয় পায় না।”
তিনি আরও বলেন—
“আমরা টেন্ডার, ভাতা বা ক্ষমতার লোভে রাজনীতি করি না। বরং মানুষের কল্যাণ, ইসলামী আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্যই মাঠে নেমেছি। ইনশাআল্লাহ, হাতপাখা এবার হবে বিজয়ের প্রতীক।”
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মুফতী ওমর ফারুক। তিনি বলেন—
“বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায়— দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা চায়। আর সেই পরিবর্তনের প্রতীকই হলো হাতপাখা। এটি এখন জনগণের আশা ও আস্থার প্রতীক।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মুফতী এস. এম. মনিরুজ্জামান। তিনি বলেন—
“এই নির্বাচন শুধু একটি প্রার্থীর নয়, বরং সত্য ও বাতিলের মধ্যে একটি পরিষ্কার ব্যবধান। আসন্ন নির্বাচনে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামে গণসচেতনতা গড়ে তুলে হাতপাখার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। আমরা এক ইঞ্চি জমিও ফাঁকা রাখব না ইনশাআল্লাহ।”
সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাইকের ছড়া শাখার সভাপতি মাওলানা মোঃ রবিউল ইসলাম বলেন—
“আমাদের আন্দোলন শান্তিপূর্ণ, কিন্তু লক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ— তা হলো আল্লাহভীতির নেতৃত্ব প্রতিষ্ঠা। আজ পাইকের ছড়ার জনগণ যে ঐক্য দেখিয়েছে, তা প্রমাণ করে— তারা ইসলামী আদর্শকে ভালোবাসে। ইনশাআল্লাহ, হাতপাখার বিজয় হবেই।”
সভায় পাইকের ছড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল, কর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তাদের দৃঢ় বক্তব্য, কর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি প্রমাণ করেছে— পাইকের ছড়া এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি দৃঢ় ও শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন

1

সরকার চেষ্টা করছে প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার

2

ভোল পালটে হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ বললেন তুরিন আফরোজ

3

কুয়েতের ই-ভিসা সহজিকরণ করায় আবেদনের হিড়িক

4

বিয়ানীবাজারে বিজিবির অভিযানে কোটি টাকার অবৈধ ভারতীয় জিরা জব্

5

মাইজবাড়ীতে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হন সেলিম

6

গণভোটের দোহাই দিয়ে বদলির এক সপ্তাহ পরও কর্মস্থল ছাড়েননি স্বা

7

পাবনার আটঘরিয়ায় সিএনজি উল্টে ব্র্যাক কর্মচারীর মর্মান্তিক

8

ভালুকায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

9

প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড নির্মাণ কর্মসূচির উদ্বোধন অ

10

প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

11

পোরশায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পূর্ব প্রস্তুতি সভা অনু

12

সাংবাদিক হত্যার প্রতিবাদে শরীয়তপুরের ডামুড্যা কেন্দ্রীয় শহীদ

13

ধোবাউড়ায় নির্বাচনী অফিস সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে নিহত ১,

14

গ্যাস চাই প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ায় আবারও উত্তপ্ত দনিয়া কলেজ র

15

লংগদুতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

16

পাবনায় নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা

17

ধোবাউড়ায় কৃষি প্রণোদনার লটারিতে অনিয়মের অভিযোগ

18

নওগাঁর নিয়ামতপুরে সারা দেশের ন্যায় অষ্টম শ্রেণীর বৃত্তি পর

19

ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনি

20