জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ইসলামী আন্দোলন পটুয়াখালী-০১ প্রার্থী সরে পটুয়াখালী-০৪ আসনে নির্বাচনে লড়বেন

 পলাশ হাওলাদার 

ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী-০১ আসনের মনোনীত প্রার্থী মুফতি হাবিবুর রহমান তার প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে তিনি কোন রাজনৈতিক দল থেকে নির্বাচন করবেন তা এখনও নিশ্চিত করেননি। সোমবার সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কলাপাড়া উপজেলা কমিটি থেকে অব্যহতি পাওয়া জেড এম কাওসার, মাওলানা মো. মোস্তাফিজুর রহমান ও মো. আসাদুজ্জামান ইউসুফসহ মুফতি হাবিবুর রহমানের অনুসারীরা। প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণার মাধ্যমে পটুয়াখালী-০১ ও পটুয়াখালী-০৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ 
তৈরি হতে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
লিখিত বক্তব্যে হাবিবুর রহমান বলেন, দলীয় সিদ্ধান্ত মোতাবেক  তার ইচ্ছা না 
থাকা সত্বেও মুহতারাম আমির পটুয়াখালী ০১ আসনে নির্বাচন করার জন্য নির্ধারন করে দেন। এ কারনে তিনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন এবং স্ট্রোক করে তিনি 

বুঝতে পারেন এ অঞ্চল ছেড়ে যাওয়ায় তার হৃদয়ের রক্তনালী ছিড়ে গেছে। তাই তিনি ফিরে এসেছেন। তিনি আরও বলেন, তিনি এমপি নির্বাচিত হতে পারলে এলাকার মানুষের পাশে থাকবেন এবং আগামী দিনে তিনি এ অঞ্চলের চাঁদাবাজ, দখলবাজ, দূর্নীতি বাজ ও শন্ত্রাসের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে রুখে দাড়াবেন। বর্তমানে যেভাবে তিনি জীবন যাপন করছেন অতি সাধারণ, এর চেয়ে বেশি 

বিলাসী জীবনযাপন করবেন না, গাড়ি হবে না, বাড়ি হবে না তিনি যা আছেন তাই থাকবেন।
এর আগে বিকালে তিনি শতাধবিক মোটরসাইকেল নিয়ে কলাপাড়া পৌর শহরে সোডাউন দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম-১৩আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত ছৈয়দ মোহাম্মদ শাহাজাহা

1

নির্বাচনী আচরণবিধি ভেঙে রঙিন বিলবোর্ডে প্রচারণা পাবনা-৩ বিএন

2

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা জনপ্রিয়তার শীর্

3

লাল-সবুজের পতাকায় বিদায় নিলেন বেগম খালেদা জিয়া

4

বুয়েট ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম: মুন্সিগঞ্জের আকিফকে

5

ভাঙ্গুড়ায় দম সিনেমার পূজা চেরির গায়েহলুদের ভিডিও ফাঁস

6

কালাইয়ে ঋণ পরিশোধের প্রলোভনে ভারতে নিয়ে যুবকের কিডনি অপসারণ

7

১১ তলা থেকে পড়ে ২৮ বছর বয়সী ফুটবলারের মৃত্যু

8

মানিকগঞ্জে তিন বছর আগে চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার করল পিবিআ

9

মহেশখালীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: কুখ্যাত যুবলীগ নেতা আ

10

শীতকালে হাতের চামড়া উঠে কেন

11

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

12

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠি

13

গঙ্গা ব্যারেজ তৈরি হলে ৫০ লাখ টন খাদ্য উৎপাদন হবে

14

সিলেটে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া

15

ভাঙ্গুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

16

নাসিরনগরে সরকারি কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার স্বামী কারা

17

ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা

18

মধ্যপ্রাচ্যে গোপন যুদ্ধের পাঁয়তারায় ট্রাম্প- নেতানিয়াহুর ‘নী

19

মাদারীপুরে বিরোধের জেরে বাড়িঘরে হামলা লুটপাট

20