উত্তরবঙ্গের কৃতি সন্তান, বিএনপি স্হায়ী কমিটির অন্যতম সদস্য,সাবেক মন্ত্রী সিরাজগঞ্জের মা- মাটি গন মানুষের নেতা জননেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবের সাথে কাজিপুরের সার্বিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে । ঢাকার আসাদগেটের টুকু সাহেবের নিজ বাসভবনে এই আলোচনা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনার সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও সিরাজগঞ্জ -১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা সেলিম রেজা, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আঃ সালাম, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক তাহযিবুল এনাম তুষার, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসিরুদ্দিন রতন, হাজী মিজানুর রহমান বাবলু, সাবেক যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, রেজাওয়ানুর রহমান লিটন, শহিদুল ইসলাম বাবু, সাবেক সহ সাংগঠনিক ইমরান হোসেন মন্জু, কাজিপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোলাইমান মেম্বার সহ কাজিপুর উপজেলা বিএনপির নেতৃত্ব ।
কাজিপুরের সার্বিক বিষয় নিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব উপস্থিত নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
মন্তব্য করুন