জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ইউক্রেন যুদ্ধ অবসানে অগ্রগতির দাবি ট্রাম্পের

মোঃ রাতুল হাসান লিমন

ইউক্রেন যুদ্ধের অবসানে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, কয়েকটি গুরুত্বপূর্ণ ও জটিল বিষয় এখনো পুরোপুরি সমাধান হয়নি।
ফ্লোরিডার মার-আ-লাগোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প। বৈঠককে দুই নেতা ইতিবাচক ও ফলপ্রসূ হিসেবে উল্লেখ করলেও ট্রাম্প বলেন, সবচেয়ে বড় বাধা হয়ে আছে ভূখণ্ড সংক্রান্ত প্রশ্ন।
জেলেনস্কি জানান, প্রস্তাবিত ২০ দফার শান্তি পরিকল্পনার প্রায় ৯০ শতাংশ বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। অন্যদিকে ট্রাম্প দাবি করেন, ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা প্রদানের বিষয়টি প্রায় ৯৫ শতাংশ চূড়ান্ত হয়েছে, যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিশ্রুতি বা সেনা মোতায়েনের কথা স্পষ্ট করেননি।
বৈঠক শেষে জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিরা আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসবেন। তিনি সাম্প্রতিক আলোচনায় দুই দেশের টিমের অগ্রগতিকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বর্তমানে দেশটির প্রায় ২০ শতাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। এর মধ্যে পূর্বাঞ্চলের ডনবাস অঞ্চল অন্যতম, যেখানে ডোনেৎস্কের প্রায় ৭৫ শতাংশ এবং লুহানস্কের প্রায় পুরো এলাকা মস্কোর দখলে।
ট্রাম্প জানান, ডনবাসকে নিরস্ত্রীকৃত অঞ্চল হিসেবে গড়ে তোলার একটি প্রস্তাব নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, কিছু এলাকা ইতোমধ্যে দখল হয়ে গেছে এবং ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
রাশিয়া চায়, ইউক্রেন ডনবাসে তাদের নিয়ন্ত্রণাধীন অঞ্চল থেকে পুরোপুরি সরে যাক। তবে কিয়েভের অবস্থান হলো, অঞ্চলটি ইউক্রেনীয় নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে একটি মুক্ত অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা যেতে পারে।
এদিকে বৈঠকের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। ফোনালাপের বিস্তারিত না জানালেও তিনি বলেন, পুতিন ইউক্রেনের স্থিতিশীলতা ও উন্নয়ন চান বলে তার ধারণা।
রাশিয়ার পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ জানান, ট্রাম্পের উদ্যোগেই এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। আলোচনায় ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে কথা হয়। তবে উভয় নেতা মনে করেন, সাময়িক যুদ্ধবিরতি সংঘাত দীর্ঘায়িত করতে পারে।
অন্যদিকে ইউরোপীয় নেতারাও ফ্লোরিডার আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, ইউক্রেনের জন্য শুরু থেকেই শক্ত নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চিত করা জরুরি।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, জানুয়ারির শুরুতে প্যারিসে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা করতে ইউরোপীয় মিত্রদের বৈঠক অনুষ্ঠিত হবে।
বিশ্লেষকদের মতে, আলোচনায় অগ্রগতি হলেও ভূখণ্ড ও নিরাপত্তা ইস্যুতে ঐকমত্য না হলে ইউক্রেন যুদ্ধের সমাধান এখনই চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে না।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারের দাবিতে মিছিল শেষে শীতলক্ষ্যা সেতুতে ‘শহীদ ওসমান হাদি

1

স্থানীয় একটি চক্র পরিকল্পিতভাবে ১০ হাজার কলাগাছ ধ্বংস করেছে

2

ইন্দুরকানী থানার সাঈদখালীর খালেকের দোতলা থেকে দিনমজুর মিজান

3

বাঁশখালীর পরিবার পরিকল্পনা কার্যালয়ে দুদকের অভিযান ঘুষের টা

4

নোবিপ্রবিতে ছাত্রলীগ ও আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের পুনর্

5

আমার জীবন থাকতে নেতা-কর্মীদের একটি পশমেও কেউ হাত দিতে পারবে

6

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সার্ভেয়ার নির্বাচিত জয়পুরহাটের কবির

7

আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা

8

লিবিয়ার পূর্বাঞ্চলে নতুন গণকবরের সন্ধান, মিলল ২১ মরদেহ

9

শাবিতে স্পিকার্স হান্ট ৪.০: সেরা স্পিকার নিভিতা

10

নিয়ামতপুরে বয়স্ক ভাতা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন

11

জাবিতে সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি,সম্পাদক তাড়া

12

বাবাকে গ্রেফতারের পর নিয়মিত আমাদের খোঁজখবর নিতেন খালেদা জিয়া

13

সুনামগঞ্জে নতুন জেলা পুলিশ সুপার দায়িত্ব গ্রহন করেন।

14

হাঁস চুরি হলে যথাযথ ব্যবস্থা নেব: রুমিন ফারহানা

15

বাবার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে তিন সন্তানের সংবাদ সম্মেলন

16

দিনাজপুরে কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার নির

17

বহবলদিঘী বাজার জামে মসজিদের শুভ উদ্বোধন

18

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে পৃথক ৪ টি অভিযানে ১৬টি গরু জব্দ করে

19

জবাবদিহির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রাবিপ্রবি উপাচার্য

20