মৌলভীবাজার-৩ ( সদর- রাজনগর) আসন ছাড় দেয়ার বিষয়ে খেলাফত মজলিসের দলীয় কোন সিদ্ধান্ত নেই— বললেন, আহমদ বিলাল।
রাজনগর প্রতিনিধি ( মৌলভীবাজার )
১২ আগস্ট দৈনিক আমার দেশ পত্রিকার শেষ পাতায় “ত্রয়োদশ সংসদ নির্বাচন: জেলার চিত্র—মৌলভীবাজার চার আসন: জনসম্পৃক্ততা বাড়াচ্ছে বিএনপি, প্রার্থী হতে পারেন ডা. শফিকুর” শিরোনামে একটি প্রকাশ করে।
প্রকাশিত উক্ত সংবাদ প্রসঙ্গে, মাওলানা আহমদ বিলাল তার ফেইসবুক আইডিতে বিবৃতিমূলক একটি পোস্টের মাধ্যমে বলেন যে, আমি আহমদ বিলাল, খেলাফত মজলিসের মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের মনোনীত সম্ভাব্য প্রার্থী। উক্ত সংবাদে মৌলভীবাজার-৩ আসন সংক্রান্ত অংশে আমার বক্তব্য খণ্ডিতভাবে প্রকাশিত হয়েছে, যা স্থানীয় মানুষের মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছে।
আমার মূল বক্তব্য হলো—আমি মৌলভীবাজার-৩ আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী। দল আমাকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছে। যদি ইসলামি জোট গঠিত হয়, তাহলে আসন বণ্টনের আলোচনায় এই আসন খেলাফত মজলিসের প্রার্থী পাবে—এমনটাই আমার বিশ্বাস। তবে কেন্দ্রীয় পর্যায়ের সমঝোতায় আসন বদলির সিদ্ধান্ত হলে, আমরা সেই সিদ্ধান্তকে গ্রহণ করার মানসিকতা রাখি।
এছাড়া, জামায়াতে ইসলামীর কাছে এই আসন ছাড় দেওয়ার বিষয়ে খেলাফত মজলিসের কোনো দলীয় সিদ্ধান্ত নেই।
আমার দেশ পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি ইতিমধ্যে আমার সঙ্গে কথা বলেছেন এবং আমার পূর্ণাঙ্গ বক্তব্য প্রকাশের চেষ্টা করছেন
মন্তব্য করুন