জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

আলেমের পদস্খলন মানে গোটা দুনিয়ার পদস্খলন’ - মুহাদ্দিস আব্দুল খালেক

গাজী হাবিব, সাতক্ষীরা:


'যদি কোনো আলেমের পদস্খলন হয়, তবে গোটা দুনিয়ার পদস্খলন হবে। আলেমরা হলেন জ্ঞানের, ন্যায়ের, ত্যাগের, সচ্ছতার ও উদারতার প্রতীক।'

 এসব কথা বলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা–২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।

শনিবার (১৮ অক্টোবর) সকালে সাতক্ষীরা শহরের আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে ‘জাতীয় নির্বাচনে ইমামদের ভূমিকা’ শীর্ষক ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা সুপরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছি। কালো টাকা, পেশিশক্তি, ভয়-ভীতি ও নানা প্রকার ষড়যন্ত্রের চ্যালেঞ্জ সামনে আসতে পারে। তবে আমরা এসব মোকাবিলায় প্রস্তুত আছি।

জুলাই সনদ প্রসঙ্গে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, সম্প্রতি স্বাক্ষরিত জুলাই সনদ বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে এটি যথেষ্ট নয়। যতদিন কোরআন ও হাদিসের আলোকে এ সনদ স্বাক্ষরিত না হবে, ততদিন পর্যন্ত এই জুলাই বিপ্লবের প্রকৃত সুফল জাতি পাবে না।

তিনি আরও যোগ করেন, জামায়াত জুলাই সনদের ২৯টি ধারার মধ্যে যেগুলোর সঙ্গে একমত, সেগুলো বাস্তবায়ন হলে তা দেশের মুক্তি ও শান্তির পথে অগ্রগতি আনবে। কিন্তু ইসলামি নীতিমালার প্রতিফলন না ঘটলে তা টেকসই উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মাওলানা আমিনুর রহমান এবং সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন হুযাইফী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, ওলামা বিভাগের জেলা সভাপতি মাওলানা ওসমান গনী, বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা জেলার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান, আঁগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. রুহুল আমিন এবং শহর জামায়াতের আমির মো. জাহিদুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচা

1

বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম

2

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি আককাস সিকদার

3

রাজশাহীতে মাকে খু*ন করে রাস্তায় ফেলে গেল ছেলে

4

বগুড়ায় তারেক রহমানের পক্ষে যুবদলের গণসংযোগ, পথসভা ও লিফলেট ব

5

মোটরসাইকেলের ধাক্কায় ঘাটাইলে বৃদ্ধ নিহত

6

নাসিরনগরে সাবেক সাংসদ সৈয়দ মোর্শেদ কামালের ১৩ তম মৃত্যু বার্

7

সেনবাগ ও আংশিক সোনাইমুড়ী আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সুলতান

8

নীলফামারীতে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ

9

মেলান্দহে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর, আহত ৪

10

বগুড়ার জনপ্রিয় নারী নেত্রী মোছাঃ নিহার সুলতানা তিথি

11

পাঁচবিবিতে শীতার্তদের কম্বল দিলেন উপজেলা নির্বাহী অফিসার

12

মাদারীপুরে নতুন বাসস্ট্যান্ড এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ

13

কিশোরগঞ্জ- ০১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

14

ক্ষিরতলায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

15

রোয়াংছড়িতে নবগঠিত এনসিপি কমিটি সাংগঠনিক পরিচিত সভা

16

সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

17

রামুতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান: বিপুল পরিমান অস্ত্রসহ

18

সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব ফাঁকির অভিযোগে দুদকের অভিযান

19

দশমিনায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের র

20