জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

আব্দুল মান্নান তালুকদারসহ ‘জুলাই বিপ্লব’-এর শহীদদের স্মরণে দো'আ ও আলোচনা সভা

গত রোববার (২০ জুলাই) বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ড চত্বরে  ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নান তালুকদারসহ ‘জুলাই বিপ্লব’-এর শহীদদের স্মরণে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিন সরকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু শামা।
সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আইনুল হক বলেন, রায়গঞ্জ-তাড়াশের সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার ছিলেন জাতীয়তাবাদী চেতনার বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর মতো নেতাদের আত্মত্যাগ এবং নেতৃত্ব আজও বিএনপির পথ চলায় প্রেরণা হয়ে আছে। তিনি মৃত্যুর আগ পর্যন্ত স্বৈরাচার, ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করে গেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সহ-সভাপতি শামসুল হক খান ও খায়রুল ইসলাম ভূঁইয়া, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, যুবদল নেতা সিপার আল হাসান, কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকাদ্দেস হোসাইন সোহান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, কৃষকদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার এবং ‘জুলাই বিপ্লব’-এ নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া ভিডিও রুখতে বড় পদক্ষেপ নিলো ইউটিউব

1

কুড়িগ্রামের আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয

2

চাটখিল থানা পুলিশের সাব-ইন্সপেক্টর অলিউল্লাহ বিরুদ্ধে কু-প্র

3

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে গৌরনদীতে বিএনপির বিশাল জনসভা

4

মনিরামপুর বাসীর সেবায় ‘আমাদের অ্যাম্বুলেন্স’

5

কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা

6

ঝালকাঠি শামীম তালুকদার ও বাবুর মার জানাযা সম্পন্ন

7

জাল নোটের প্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

8

জাতীয় সমবায় দিবসে শ্রেষ্ঠ সমবায় সমিতির স্বীকৃতি পেল বদরখালী

9

চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্র সহ এক যুবক আটক

10

ঢাকা–মাওয়া মহাসড়কে মোটরসাইকেল চালকদের হয়রানি

11

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে হ্যান্ড বলে জাতীয় পর্যায়ে বিজয়

12

বাউফলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সুস্থতার জন্য দো

13

তাহিরপুর–সুনামগঞ্জ রুটে ফের অতিরিক্ত CNG ভাড়া আদায়, জনদুর্ভো

14

সিএমপি'র আকবরশাহ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী মাদক ব্য

15

জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতায় সম্মত এনসিপি

16

রংপুরে আইজিপি'র আগমনে অফিসার ও ফোর্সদের মতবিনিময় সভা অনুষ্ঠি

17

সরিষাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

18

সাপাহারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপ

19

মীরসরাইয়ে হানাদার মুক্ত দিবসে বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জ

20