জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আন্দরকিল্লা শাহী মসজিদের বৈদ্যুতিক তার চুরি, গ্রেফতার ৩

এমদাদুল হক মুনতাসির

এবার চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক মসজিদ আন্দরকিল্লা শাহী জামে মসজিদের বৈদ্যুতিক তার চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ০৩ চোরকে গ্রেফতার করেছে সিএমপির কোতোয়ালী থানা পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলেও সঠিক তথ্য না দেওয়ায় আদালতের কাছে আবেদন করে দুইদিন থানা হেফাজতে নিলে চোরাইকৃত তারের সন্ধান পাওয়া যায়। পরে তাদের উপস্থিতিতে অভিযান পরিচালনা করে লালদিঘী মাঠের ঝোপঝাড় থেকে ২০০ মিটারের মধ্যে ১৭৫ মিটার তার উদ্ধার করে পুলিশ। সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে সিএমপি।

গ্রেফতার আসামিরা হলো মো. আবুল বশর (২৯), ভুটু মিয়া প্রকাশ জামাল (৩২) ও হেলাল উদ্দিন (১৯)। তারা কোতোয়ালী থানা এলাকার অস্থায়ী বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের ছাদের উপর থেকে মেইন বিদ্যুৎ সংযোগের তার কেটে চুরি করে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পরপর মসজিদের বিদ্যুৎ বন্ধ হয়ে যায় এবং নামাজের সময় আজান, ফ্যান ইত্যাদি কার্যক্রম পরিচালনায় বাধাগ্রস্ত হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট মসজিদ কমিটি স্থানীয় কোতোয়ালী থানায় একটি চুরির মামলা দায়ের করে। সেই সূত্র ধরেই ০৩ জনকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ১৭৫ মিটার তার উদ্ধার করা হয়।

কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম জানান, মসজিদের তার চুরির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেজোড়া যুব সংঘ সভাপতির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন

1

বগুড়ায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র ন

2

কয়রায় সুধীজনদের সাথে খুলনা জেলা পুলিশ সুপারের মতবিনিময়

3

তারেক রহমানকে স্বাগত জানাতে কক্সবাজার-২, আসনের বিএনপি'র ১০ হ

4

বিজয় দিবসে কসবা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিএনপির পুষ্পস্তবক অর

5

সম্মানিত আমীরে জামায়াতের পক্ষে ঢাকা-১৫ আসনে নির্বাচন কমিশন থ

6

সুনামগঞ্জের সুরমা নদী(রামনগর ডোয়ার)দখল

7

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ মারা গেছেন

8

ঋণের বোঝা আর মানসিক যন্ত্রণায় প্রাণ গেল তিন সন্তানের জননীর

9

ধর্মপাশায় ইটের ভাটার মালিকে ৫০ হাজার টাকা জরিমানা

10

কলাপাতার ভাঁজে শত বছরের ঐতিহ্য

11

সাংবাদিক নন সবাই আইনগত সীমাবদ্ধতা স্পষ্ট

12

মৌলভীবাজারের রাজনগরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেফতার

13

শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পাবনা ফর

14

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, জানাজায় সাধারণ

15

বগুড়ায় উদ্যোক্তাদের ১০ দিনব্যাপী বিসিক মেলা উদ্বোধন

16

ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়

17

গহরডাঙ্গা মাদ্রাসার ৯০তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ থেকে শুরু

18

বামনায় যৌথবাহিনীর অভিযানে গাজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সালমা

19

স্পেশাল অলিম্পিকসে পদক জয়ী জামালপুরের প্রতিবন্ধী খেলোয়াড়দের

20