রবিবার, ১৯ অক্টোবর, বরিশালের আগৈলঝাড়া উপজেলার অন্তর্গত বাশাইল বেড়ীবাদ এলাকায় 'বায়তুল মামু'র জামে মসজিদ' এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গৌরনদী-আগৈলঝাড়া -১ আসনের মনোনয়ন প্রত্যাশী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক মুসল্লী, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান বলেন, মসজিদ আল্লাহর ঘর। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি এলাকার মানুষের জন্য কাজ করার এবং তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি সকলের কাছে দোয়াও কামনা করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহবায়ক শোভন রহমান মনির মোল্লা এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া মসজিদ কমিটির সভাপতি, মুসল্লি এবং ইমাম ও খতিবগণও এই শুভক্ষণে উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বাশাইল বেড়ীবাদ বায়তুল মামু'র জামে মসজিদের নির্মাণ কাজে সকলের সহযোগিতা কামনা করেন। মসজিদটির নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা সন্তোষ প্রকাশ করেছেন।
মন্তব্য করুন