জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আগৈলঝাড়ায় গোয়াল ঘর থেকে গরু চুরির চেষ্টা, ব্যর্থ হয়ে পালালো চোর চক্র

মোঃশাহআলম মোল্লা 

​ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাশাইল গ্রামে এক দুঃসাহসিক গরু চুরির চেষ্টার ঘটনা ঘটেছে।মঙ্গলবার ২৩ ডিসেম্বর গভির রাতে ওই গ্রামের বাসিন্দা স্বপন শিকদারের গোয়াল ঘর থেকে দুটি গরু চুরির চেষ্টা করে একটি সংঘবদ্ধ চোর চক্র। তবে গৃহকর্তা ও পরিবারের সদস্যদের তৎপরতায় শেষ পর্যন্ত গরু দুটি নিতে ব্যর্থ হয়ে পালিয়ে যায় চোরেরা।
​ স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো স্বপন শিকদার রাতের খাবার শেষে তার গরুগুলো গোয়াল ঘরে বেঁধে ঘুমাতে যান। গভীর রাতে চোর চক্রটি গোয়াল ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং দুটি গরু বাইরে বের করে নেওয়ার চেষ্টা করে। এ সময় গরুর অস্বাভাবিক শব্দ এবং সন্দেহজনক পায়ের আওয়াজ পেয়ে স্বপন শিকদারের ঘুম ভেঙে যায়।
​তিনি দ্রুত ঘর থেকে বের হয়ে চিৎকার শুরু করলে এবং  চোর চক্রটি গরু দুটি ফেলে রেখে দ্রুত ট্রাক চালিয়ে পালিয়ে যায় এবং ইট পাক্কেল ছুড়ে মারে 
​এই ঘটনার পর থেকে বাশাইল গ্রামসহ আশেপাশের এলাকাগুলোতে গরু চুরির আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী স্বপন শিকদার জানান, "অল্পের জন্য আমার শেষ সম্বল এই গরু দুটি রক্ষা পেয়েছে। চোরেরা গোয়াল ঘরের তালা ভেঙে ফেলেছিল।"
​স্থানীয়রা জানান, শীতের মৌসুম শুরু হতেই এলাকায় চোর চক্রের আনাগোনা বেড়েছে। তারা রাতে পাহারা জোরদার করার পাশাপাশি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেশাল অলিম্পিকসে পদক জয়ী জামালপুরের প্রতিবন্ধী খেলোয়াড়দের

1

শেরপুরে খেঁজুরের রস পান করে ৬ বছরের শিশুর মৃত্যু

2

ফিরোজশাহ বড় মাদ্রাসার মাহফিলে জামায়াতের আমির ডা. শফিকুর রহম

3

চরকাউয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কমিটি গঠন

4

১৬ডিসেম্বর মহান বিজয় দিবস

5

বিশ্বকে বদলে দিতে টাংগাইলের নাগরপুরে প্রাথমিক বিদ্যালয় প্লে

6

জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্

7

লোহাগাড়ায় শিক্ষার্থীর শ্লীলতাহানির বিচারের দাবীতে বিক্ষোভ,

8

নরসিংদী-২ আসনে ড. মঈন খানের মনোনয়নপত্র জমা

9

বান্দরবানের লামা থানায় গরু চুরির অভিযোগে

10

মাদারগঞ্জে নদীতে পড়ে ৫ জনের মৃত্যু

11

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন

12

ভাঙ্গুড়ায় বিদ্যালয়ে চৌকি, বিশ্রাম নেন প্রধান শিক্ষক ও তার

13

মঠবাড়িয়া উপজেলা'র ডাঃ রুস্তম আলী ফরাজী কলেজে বিজয় দিবসের প্র

14

শিক্ষা প্রতিষ্ঠানের ভালোবাসায় সিক্ত বিএনপির প্রার্থী সেলিম র

15

লালমনিরহাটে মহাসড়ক বন্ধ থাকার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

16

বিদেশ যাত্রা উপলক্ষে পবিত্র মিলাদুন্নবী(সঃ) পরিষদের সংবর্ধনা

17

আমি এমপি হলে সাতক্ষীরা–দেবহাটার প্রতিটি মানুষই এমপি হবে: লাঙ

18

খালেদা জিয়া ছিলেন আপোষহীন এক সংগ্রামী নেত্রী-ব্যারিস্টার খোক

19

বাঘাইছড়িতে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

20