মাদারীপুর শহরে,আকস্মিক বৃষ্টির কারণে রাস্তা-ঘাট ডুবে গেছে।সকাল ১০টা থেকে হটাৎ প্রবল বৃষ্টি শুরু হয়, যা একটানা চলে,দুপুর ২টা পর্যন্ত। এই প্রবল বর্ষনে,শহরের প্রায় সমস্ত রাস্তা পানিতে ডুবে গেছে। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারনে,পানি নামতে সময় লাগছে।রাস্তা গুলো খুবই ভাঙ্গাচোরা ও খানাখন্দভরা, যা বৃষ্টির পানিতে রাস্তা ডুবে যাওয়ার কারনে,যেটি অনুমান করা যায়না।সেই কারনে দুর্ঘটনার সম্ভাবনা নিয়েই যাএীদের চলাচল করতে হচ্ছে। সবচেয়ে খারাপ অবস্থা,পুরানবাজারের কাচামালের বাজার রোড,কামার পট্টি রোড ও বাদামতলা রোড,যেখানের ড্রেনেজ ব্যবস্থা খুবই নাজুক ও ময়লা আবর্জনায় বোঝাই।বৃষ্টির কারনে রোডগুলো চলাচলের জন্য একেবারে অযোগ্য হয়ে পড়েছে। এছাড়াও অন্যান্য রাস্তা-ঢাকা টু মাদারীপুর সড়ক,চানমারী টু পুরানবাজার সড়ক, কুলপুদ্দী সড়ক,শহীদ মানিক সড়ক, ও টিএনটি সড়কের অবস্থাও প্রায় একই।রাস্তাগুলো সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন করা না হলে,জনগন এই দুর্ভোগ থেকে পরিত্রান পাবেনা।আশা করি প্রসাশন, দ্রুতই রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে, জনদুর্ভোগ কমাতে সমর্থ হবেন।
মন্তব্য করুন