যশোরের অভয়নগরে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। মৃত যুবকের নাম ইমরান হোসেন (২০) সে শংকরপাশা শাহীনপাড়া গ্রামের বাবু কসাইয়ের ছেলে বলে জানান যায়।
শনিবার (৫ জুলাই) বিকাল ৩টার দিকে নওয়াপাড়া বড়বাজার সংলগ্ন ভৈরব নদ পাড়ে একটি টিনসেড ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘর থেকে পচা গন্ধ বের হচ্ছিল। স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেয় পরবর্তীতে স্থানীয় জনগতা ও নিহতের ভাইদের উপস্থিতিতে পুলিশ ঘরের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে। মরদেহ তখন আংশিক পচে গলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
মরদেহের পাশে পাওয়া গেলো একটি টুল, যেটির উপর দাঁড়িয়ে গলায় ফাঁস নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু পায়ের নিচে রক্তের ছাপ, মরদেহের অবস্থান, আর ফাঁসির উচ্চতা নিয়ে জনমনে উঠছে প্রশ্ন। এটা আত্মহত্যা না হত্যা।
ইমরানের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। প্রায় সময়েই পরিবারে ঝগড়াঝাঁটি লেগেই থাকতো।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আলিম বলেন, একজন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর রহস্য রহস্য বেরিয়ে আসবে।
মন্তব্য করুন