জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

অখন্ড কিশোরগঞ্জের দাবিতে বিক্ষোভ সমাবেশ

মো: মিজানুর রহমান শাহীন 
কিশোরগঞ্জ প্রতিনিধি

অখন্ড কিশোরগঞ্জের দাবিতে আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের শহীদ মিনার চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ সুপ্রিম, ওয়ান ম্যাপ ওয়ান ড্রিম।
"দাবী মোদের একটাই অখন্ড জেলা চাই।বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল কিশোরগঞ্জ। 

সমাবেশে বক্তারা বলেন, ভৈরবে ট্রেনের উপর পাথর নিক্ষেপ ও হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় সাধারণ মানুষ আহত হয়েছেন, যা কখনোই গ্রহণযোগ্য নয়। বক্তারা দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

বক্তারা আরও বলেন, সাধারণ মানুষের উপর আক্রমণ করে কোনো দাবি আদায় করা যায় না। যদি কারও যৌক্তিক দাবি থাকে, তবে তা শান্তিপূর্ণভাবে সরকারের কাছে জানানো উচিত।

সমাবেশে উপস্থিত বক্তারা উল্লেখ করেন, কিশোরগঞ্জ ঐতিহাসিকভাবে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে ঢাকার সঙ্গে গভীরভাবে যুক্ত। তারা বলেন, “আমরা যেমন অতীতে ঢাকার সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও সেই সম্পর্ক অটুট রাখতে চাই।”

বিক্ষোভে কিশোরগঞ্জের বিভিন্ন পেশার মানুষ, ছাত্রজনতা ও সাধারণ নাগরিকরা অংশ নেন। বক্তারা আশা প্রকাশ করেন, সরকার কিশোরগঞ্জবাসীর এই যৌক্তিক দাবি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্হিত ছিলেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের সাবেক আহবায়ক ইকরাম হোসেন।তিনি বলেন,ট্রেনে যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানচ্ছি। ট্রেনে যারা ছিল তার আমাদের ভাই বা বোন,এদের লোকসান মেনে নেওয়া যায়না।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ফয়সাল প্রিন্স,সিনিয়র যু্গ্ন আহবায়ক মামুন সহ বিভিন্ন পেশা ও শ্রমজীবি মানুষ উপস্থিত ছিলেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের বিরুদ্ধে দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজির অভিযোগ উঠলে ন

1

কাজিপুরে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

2

ভান্ডারিয়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মা

3

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব, দেরি হলে সংকট বাড়বে

4

ভোটের জন্য মরিয়া বিএনপি"পিঠ বাঁচাতে আওয়ামীলীগ থেকে বিএনপিতে

5

সাভারে ওভারব্রিজে হুইল চেয়ারের পরিবর্তে মোটরসাইকেল চলাচল

6

খুলনার কয়রায় গণসংযোগে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল ক

7

বামনায় ছাত্রদলের আনন্দ মিছিল-পথসভা অনুষ্ঠিত

8

মধ্যনগরে ৭ম দিশারী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

9

কোনাখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার আটক

10

আমি নির্বাচিত হলে সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা থাকবে

11

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল জাম

12

দোহারে নামে মিল থাকায় যুবক কারাগারে

13

প্রেমিকের প্রতারণা সইতে না পেরে মাদারীপুরে প্রেমিকার আত্মহত্

14

মাদারীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

15

কুয়েটে ‘শাহ্ সিমেন্ট-কুয়েট ইন্টার ডিপার্টমেন্ট ফুটসাল টুর্না

16

শক্তিশালী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্

17

জব্বারের বলীখেলার ১১৬তম আসর ২৫ এপ্রিল

18

বরিশাল বিভাগীয় মহাসমাবেশ সফল করতে কলাপাড়ায় ৮ দলীয় জোটের

19

নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ

20