জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

'আমরা একটি সিরিজ জয় ডিজার্ভ করি'– শ্রীলঙ্কাকে হারিয়ে রাজা

এম জিশান পারভেজ।।

শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পাঁচ উইকেটের জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ের পথে শ্রীলঙ্কাকে মাত্র ৮০ রানে অলআউট করে দেয় সিকান্দার রাজা। অধিনায়ক রাজা সামনে থেকেই দলকে নেতৃত্ব দেন। সিরিজে সমতা আনার পর রাজা বললেন যে তারা মানসম্পন্ন ক্রিকেট খেলছেন তাই তারা সিরিজ জয়ের যোগ্য।
দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। সিকান্দার রাজা ও ব্রাড ইভান্সের বোলিং তোপে দাঁড়াতেই পারেননি লঙ্কান ব্যাটাররা। যার শুরুটা করেছিলেন ব্লেসিং মুজারাবানি। রাজা চার ওভারে মাত্র ১১ রান খরচ করে নেন তিনটি উইকেট। ইভান্সও নেন তিন উইকেট এবং মুজারাবানি দুইটি উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন রাজা।
 
ভালো ক্রিকেট খেলার জন্যই এই জয় এসেছে বলেন রাজা, "ভালো ক্রিকেট খেলার ভালো দিক হলো ক্রিকেট আপনাকে ফিরিয়ে দেয়। আমরা ভালো ক্রিকেট খেলেছি। আমরা আগের তিনটি খেলায় হারের কারণে একটু হতাশ ছিলাম, কারণ আমরা জয়ের খুব কাছাকাছি এসেও হেরে গিয়েছিলাম। কিন্তু আমরা ঘাবড়ে যাইনি। আশা করি এই জয় আমাদের বিশ্বাস জোগাবে।"

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি এবং দুইটি ওয়ানডে ম্যাচেও জয়ের খুব কাছাকাছি গিয়েছিল জিম্বাবুয়ে। সবগুলো ম্যাচই তারা শেষ ওভারে হেরেছিল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও প্রতিবার পরাজয়ের পর অবশেষে শ্রীলঙ্কাকে ৮০ রানে গুঁড়িয়ে রাজসিক জয় দিয়েই হারের বৃত্ত ভাঙলো রাজার দল।
সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচের আগে কোনো বিরতি নেই। রবিবারই অনুষ্ঠিত হবে তৃতীয় টি-টোয়েন্টি। ভালো ক্রিকেট খেলার বিনিময়ে এই সিরিজ জয় জিম্বাবুয়ে ডিজার্ভ করে দাবি করে রাজা বলেন, "আমাদের আগামীকাল (রবিবার) আরও ভালো করতে হবে। আমরা একটি সিরিজ জেতার যোগ্য, কারণ আমরা মানসম্পন্ন ক্রিকেট খেলেছি।"
 
এছাড়া গত কয়েক ম্যাচে টানা পরাজয় নিয়ে তিনি বলেন, "ভালো দিকটা হলো এই পরিবেশে আমরা খেলোয়াড়দের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখি। যেকোনো খেলোয়াড়েরই খারাপ দিন যেতে পারে [যেমনটা ব্লেসিংয়ের আগের ম্যাচে হয়েছিল] কিন্তু সে আজ ফিরে এসেছে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করবো খোকন তালুকদার

1

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

2

বিএনপি মনোনয়ন বঞ্চনায় মাদারীপুরে এক্সপ্রেসওয়ে অবরোধ

3

ময়মনসিংহ বিভাগে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর বিএনপি, ৭

4

ময়মনসিংহ-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দি

5

বাঞ্ছারামপুর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার ম

6

কলম্বোতে ব্রুক ঝড়, সিরিজ জিতল ইংল্যান্ড

7

প্রশাসনিক উপজেলা ঘোষণা ও বাস্তবায়নের দাবীতে গণ স্বাক্ষর কর্ম

8

উত্তর সাগরে বিশাল উইন্ড ফার্ম প্রকল্পে যুক্তরাজ্যের যোগদান

9

টাংগাইলের নাগরপুরে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

10

পানছড়িতে ৩ বিজিবির মানবিক উদ্যোগ: মাদ্রাসা ও অসহায় পরিবারে স

11

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ডাক্তারের আত্মহত্যা

12

ডিএনসিতে রনি–আমেনার দাপট

13

পিআর গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়

14

কোম্পানিগঞ্জ হাজী সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা

15

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ মানব পাচারকারী আটক

16

থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষ থামাতে যুদ্ধবিরতিতে সম্

17

চিলমারীতে মিড ডে মিল এর উদ্ধোধনে আনন্দিত শিক্ষার্থীরা

18

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরো

19

জয়পুরহাটে তরুণীকে ভাড়া নিয়ে গণধর্ষণ গ্রেফতার ১

20