জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

১১ বছরের কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে ছিনতাই ও মারধর, ৭০ হাজার টাকায় ‘রফা’ তাতীদল নেতার!

আজিজুল ইসলাম।।

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্দাইল ইউনিয়নের কাচিহারা গ্রামে ১১ বছরের এক কিশোরীকে ঘিরে প্রেম, ছিনতাই, মারধর এবং পরে ৭০ হাজার টাকায় স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা তাঁতীদলের আহ্বায়ক এনামুল হকের বিরুদ্ধে। 
ভুক্তভোগী কিশোরী, উপজেলার উদগাড়ী গ্রামের শহিদুল ইসলামের নাতনী রাবেয়া খাতুন (১১)। রাবেয়ার ভাষ্য, কাচিহারা গ্রামের ইউনুস আলীর ছেলে সুমনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বিয়ের প্রলোভনে সুমন তাকে বাড়ি থেকে ডেকে নেয়। সঙ্গে ছিল ১২ হাজার ৫০০ টাকা।
রাবেয়া জানান, উদগাড়ী কলেজ মোড় থেকে সুমনের সহযোগীরা তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নেয় এবং সুমনের বাড়িতে নিয়ে গিয়ে মারধর করে তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।
ঘটনার কিছু দিন পর কাজিপুর থানায় রাবেয়ার পরিবার ৬ জনকে আসামি করে লিখিত অভিযোগ দেয়। তবে তদন্ত চলাকালীন স্থানীয় বিএনপি নেতাদের মধ্যস্থতায় একটি সালিশি বৈঠক হয়। অভিযোগ রয়েছে, ওই বৈঠকে অভিযুক্তদের কাছ থেকে ৭০ হাজার টাকা আদায় করে ঘটনাটি মীমাংসা করে দেন এনামুল হক।
ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে কাচিহারা গ্রামের আবুল মাস্টারের ছেলে মামুন ও কেরামত আলীর ছেলে আশরাফসহ অন্তত পাঁচজন স্থানীয়ভাবে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। অভিযুক্তদের রক্ষা করতে রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন উপজেলা তাঁতীদলের আহ্বায়ক এনামুল হক।
এ বিষয়ে জানতে এনামুল হকের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
কাজিপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছিলাম এবং তদন্ত চলছিল। তবে বাদীপক্ষ পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে অভিযোগ তুলে নেয়।”
এ বিষয়ে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা বলেন, “দলীয় কোনো নেতা এমন ঘটনায় জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটির সভা

1

সাইলী হইতে দোতারা ব্রিজ পর্যন্ত রাস্তায় গর্তের কারণে চলাচল স

2

সিলেটের নতুন এসপি: আমাদের বড় দুটি চ্যালেঞ্জ সাইবার অপরাধ ও ক

3

দক্ষ কর্মরত কর্মচারীদের চাকরি আত্মীকরন উদ্দেশ্যে মানববন্ধন

4

বরিশাল বিভাগীয় মহাসমাবেশ সফল করতে কলাপাড়ায় ৮ দলীয় জোটের

5

বাঘাইছড়িতে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

6

দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের রজতজয়ন্তী উৎসবে পু

7

কালিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপ

8

পছন্দের ছেলেকে বিয়ের গল্প নিয়েই প্রভার নাটক

9

অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম

10

শঙ্খচিল যুবশক্তি ফাউন্ডেশন’-এর নবগঠিত কমিটির শপথ গ্রহণ

11

বগুড়ায় ওয়াজ মাহফিলে খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন এইচ এস মাফ

12

আটঘরিয়ায় কমিউনিটি স্কোরকার্ড বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

13

গফরগাঁওয়ের রসুলপুর গণপাঠাগারের কেন্দ্রীয় কমিটি গঠন, দেশব্যাপ

14

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরে দো

15

পুলিশের ১৫ ও ১৭ ব্যাচের মেধাবী কর্মকর্তাদের পদোন্নতি ঠেকাতে

16

সিরাজগঞ্জ জেলা জমঈয়তে আহলে হাদীসের কাউন্সিল অনুষ্ঠিত

17

নোয়াখালীতে তরুণ দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনু

18

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা মামলার ৩ আসামী গ্রেপ্তার

19

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বাড়ছে ছিনতাই-ডাকাতি,

20