জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

সরাইলে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল
উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) রাত ৮টায় জামায়াতে ইসলামী উপজেলা শাখার দলীয় কার্যালয়ে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের আমির মো. এনাম খা'র সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান জাবেদ এর
সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমির এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পদপ্রার্থী মাওলানা মো. মোবারক হোসাইন।

প্রধান অতিথি তার বক্তৃতাকালে সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, বিগত সরকারের আমলে দেশব্যাপী জামায়াতের নেতা-কর্মীরা অমানবিক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। তারা বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়েছে দেশবরেণ্য আলেম-ওলামাদের। স্বাধীনতা, তথ্যের প্রবাহ ও সমাজের ন্যায়বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ গণমাধ্যম। সেই গণমাধ্যমকেও বিগত সময়ে জালিম সরকার সত্য প্রকাশে বাধা প্রদান করেছিল।

তিনি আরও বলেন, আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী। আমরা চাই, গণমাধ্যমকর্মীরা অবরুদ্ধ অবস্থায় থেকে বেরিয়ে স্বাধীন সাংবাদিকতা করুক। সাংবাদিকরা সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলে তাঁদের লেখনীর মাধ্যমে তুলে ধরবেন এটাই আমাদের কাম্য। দেশের ধর্ম-বর্ণনির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর জানিয়ে প্রধান অতিথি বলেন, মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের ভিশন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, জেলা জামায়াতের অফিস সেক্রেটারী এডভোকেট মনিরুজ্জামান মনির, জেলা জামায়াতের আইন ও মিডিয়া বিষয়ক সম্পাদক মো. রোকন উদ্দিন। সভায় কোরআন থেকে তেলাওয়াত করেন সরাইল সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী খন্দকার বরকত উল্লাহ মিন্টু প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়িয়ায় জনপ্রিয়তায় এগিয়ে আব্দুল করিম সরকার

1

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ‘হাঁস’ প্রতীক চান রুমিন ফারহানা

2

নওগাঁয় ডিবির অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

3

চাঁপাইনবাবগঞ্জে পুশইনের শিকার ভারতীয় অন্তঃসত্ত্বা নারীকে বি

4

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি ও মিথ্য মামলায় ফ

5

আমার তো শেষ সময়, তাই এবার ধানের শীষে ভোট দিয়ে আমাকে সুযোগ

6

ডাসারের -বীরমোহন উচ্চ বিদ্যালয়ে,তারুণ্যের উৎসব উৎযাপন

7

মানিকগঞ্জে দাম্পত্য কলহ: পরকীয়ার অভিযোগে স্বামীর অভিযোগ

8

বদলগাছী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, স

9

চাঁদাবাজির অভিযোগে শিক্ষার্থীদের ধাওয়া খেলেন গণঅধিকার পরিষদ

10

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে গাড়ি আটকিয়ে ডাকাতি

11

বেনাপোলে চেকপোস্টে কানাডিয়ান ও অস্ট্রেলিয়ান ডলারসহ পাসপোর্টয

12

ঈশ্বরদীতে জুলাই শহীদদের স্মরণে ছাত্রশিবিরের ইসলামী সাংস্কৃতি

13

দিনাজপুর জেলার বিরামপুরে কৃষকের প্রাচীন ঐতিহ্য গরুর হাল বিলু

14

একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড চলবে না : জামায়াত আ

15

কেন ভেস্তে গেল ১ বক্স নীতি

16

চাঁপাইনবাবগঞ্জে ইউপি চেয়ারম্যান শহিদুল ছাদ থেকে পড়ে নিহত হ

17

রামুর মরিচ্যা চেকপোস্টে ৮০ হাজার ইয়াবাসহ এক যুবক আটক

18

নেত্রীকে শেষ দেখা ও জানাজায় উপস্থিত হতে রংপুর সদর বিএনপি

19

চুনারুঘাটে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

20