জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে বিএনপি’র গণমিছিল

মোঃ জাকে উল্লাহ
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিএনপি’র উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। 
১৮ নভেম্বর -২০২৫ মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার ভূইয়াগাঁতি বাসস্ট্যান্ড থেকে ঘুড়কা ইউনিয়ন বিএনপি আয়োজিত মিছিলটি শুরু হয়ে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।

সভায় ঘুড়কা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক গোলাম ছরোয়ার দুলাল ও আইয়ব আলী মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি’র দলীয় মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক। 

মিছিল শেষে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আগামী নির্বাচনে জনগণের ভোটই হবে ন্যায়ের মাপকাঠি। আমরা আশা করি জনগণ সরল, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরিবর্তন আনবে। বিএনপি’র প্রার্থী হিসেবে জনগণের পাশে দাঁড়ানোর জন্য আমরা প্রস্তুত। আশা করছি এ আসনে ‘ধানের শীষ’ প্রতিকে গণজোয়ার হবে।”
তিনি আরও বলেন, “সম্প্রতি শেখ হাসিনাসহ তার দোসরদের আদালতের রায় একটি ন্যায়বিচারের প্রতীক হিসেবে জনগণের সামনে এসেছে। আমরা এটিকে স্বাগত জানাই। এছাড়া আগামী দিনে সিরাজগঞ্জ-৩ আসনের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে আমরা ধানের শীষ প্রতিকে ভোটের মাধ্যমে শক্তিশালী সমর্থন চাই। নির্বাচনে ভোটের অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।”

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিগত আওয়ামী সরকারের সমালোচনা করেন এবং আসন্ন নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করে ধানের শীষে সমর্থন ও ভোট প্রদানের জন্য জনগণকে আহ্বান জানান।

এ সময় সিরাজগঞ্জ- ৩ (রায়গঞ্জ- তাড়াশ ও সলঙ্গা) আসনের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত হলে প্রথম দিনই ভোলা–বরিশাল সেতুর দাবিতে সংসদ গরম ক

1

রহমতপুরে যুবদলের ৭ নং ওয়ার্ডের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘো

2

শহীদ বুদ্ধিজীবী দিবসে ছাত্রদল নেতা সেরাজুল ইসলাম সেরাজ-এর শ্

3

কোম্পানীগঞ্জে বিএনপির গণসমাবেশে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন

4

ধানের শীষের নির্বাচনী অফিস উদ্বোধন

5

দিনাজপুর সদর-৩ আসনে বেগম খালেদা জিয়ার মনোনয়ন উপলক্ষে আনন্দ

6

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭৫ টি কক্ষ পুড়ে ভস্মীভূত

7

আর দেখা যাবে না কম্পিউটারের ‘ব্লু স্ক্রিন অব ডেথ’!

8

ঢাকাস্থ কালিগঞ্জ উপজেলা সমিতির সভা অনুষ্ঠিত

9

গাবতলীতে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

10

দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্

11

চান্দিনায় ইউনিক স্কলারশিপ বৃত্তি পরীক্ষা, মোট ২২০০ জন শিক্ষা

12

কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগে ইউপি সদস্যদের মানববন্ধন

13

শিবিরের সাবেক জেলা সভাপতি সোহেলের সঙ্গে ১১ দলীয় প্রার্থী মাদ

14

শুভ বড়দিন উপলক্ষে মুকসুদপুর উপজেলার বিভিন্ন গির্জায় গির্জা

15

সংস্কার হলো নির্বাচন পেছানোর বাহানা: জি এম কাদের

16

ঘোড়াশাল-পলাশ সার কারখানায় উৎপাদন বন্ধ

17

রমজানে পণ্যের দাম পর্যালোচনায় সভা ডেকেছে সরকার

18

এনায়েতপুর ঘাটে গোলাম ও রাজার দুই হোটেলে মোবাইল কোর্টের অভিযা

19

ভারতে আড়াই বছর করাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল মা-ছেলে

20