জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ত্রয়োদশ জেলা সম্মেলনে লাল পতাকা মিছিল

সোহরাওয়ার্দী খোকন।।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর ত্রয়োদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মির্জা রুহুল আমিন মিলনায়তনে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুজ্জামান লায়েক।
সম্মেলনে সভাপতিত্ব করেন সিপিবির ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি ইয়াকুব আলী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাফ হোসেন এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধনী পর্ব শেষে একটি বর্ণাঢ্য লাল পতাকা মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনের সামনে এসে শেষ হয়।
সম্মেলনে বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে একটি বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। কোটি কোটি কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের স্বার্থে কমিউনিস্ট পার্টি দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছে।
তারা আরও বলেন, দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে, অথচ সেই লুটপাটকারীদের এখনো বিচার করা হয়নি। যারা অনৈতিকভাবে রাজনীতি ধ্বংস করেছে, তাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার ঘোষণা দেন নেতৃবৃন্দ। গরিব, মেহনতি মানুষের স্বার্থে ‘ছিনিমিনি খেলা’ আর চলবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল প্রথম শ্রেণীর শিক

1

কোম্পানীগঞ্জে পৃথক অভিযোগে দুইজন গ্রেফতার

2

মেঘনা নদীর ভাঙ্গনে নিঃস্ব শত শত পরিবার

3

বগুড়া দুমাসের সংসারের এক ঝলমলে সকাল ও নিথর দুপুরের করুণ কাহি

4

জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি :

5

রাশিয়ায় চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ

6

রায়গঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

7

হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে ১,১৯৪ বস্তা সার জব্দ

8

প্রচারণার প্রথম দিনেই মণিরামপুরে ইসলামী আন্দোলনের দোয়া ও আল

9

বেকারদের কর্মসংস্থান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথ

10

লোহাগাড়ায় মুহিব হামলা মামলার প্রধান আসামি আটক, অভিযানে আহত প

11

কমান্ডর চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল এম মঈনুল হাসান পরিদ

12

থার্টিফার্স্ট নাইট উদযাপন নিয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা

13

ভর্তির বয়সসীমা শিথিল ও আবেদন সুযোগের দাবিতে শিক্ষার্থীদের ব

14

‎ঈশ্বরগঞ্জে বিএনপির মনোনয়ন জমা দিলেন প্রকৌশলী লুৎফুল্লাহেল ম

15

বিশ্ব ক্রিকেটে ভারতের একক আধিপত্য ও আইসিসি-র সীমাবদ্ধতা

16

দুর্বৃত্তদের আগুনে পুড়ল নওগাঁর আত্রাই রেলস্টেশন এলাকা

17

আজমেরী ওসমানের সহযোগী পাভেল অস্ত্রসহ আটক

18

রায়গঞ্জে ভেজাল কীটনাশক রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

19

খুলনার কয়রায় গণসংযোগে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল ক

20