জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বরিশালে এ্যাডভোকেট আবুল কালাম শাহীন এর নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

মোঃ সাদ্দাম হোসেন।।

৩১ দফা বাস্তবায়নের দাবিতে বরিশালে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
আজ সকাল ১১টা ৩০ মিনিটে বরিশাল জজকোর্ট প্রাঙ্গণ থেকে শুরু করে সদর রোড ও ফজলুল হক এভিনিউ রোডসহ শহরের গুরুত্বপূর্ণ স্থাপনায় এ লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে অংশ নিয়ে এ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন,
👉 “৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। এই কর্মসূচি কেবল রাজনৈতিক নয়, এটি জনগণের মৌলিক অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। আমরা চাই বরিশালের সর্বস্তরের মানুষ এই কর্মসূচির সঙ্গে যুক্ত হোক।”
তিনি আরও বলেন,
👉 “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্যই আমরা মাঠে নেমেছি। জনগণের পাশে থেকে এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।”
লিফলেট বিতরণের সময় পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়। উপস্থিত নেতাকর্মীরা বলেন, এ্যাডভোকেট আবুল কালাম শাহীন সব সময় আন্দোলন-সংগ্রামের সামনের কাতারে থেকেছেন। তার নেতৃত্বে বরিশালে গণআন্দোলন আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
একইসঙ্গে প্রচারণায় যুক্ত হয় নতুন স্লোগান— “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক।”
এ্যাডভোকেট শাহীন তরুণ প্রজন্মকে উদ্দেশ করে বলেন,
👉 “যুবসমাজই পরিবর্তনের মূল শক্তি। তাদের প্রথম ভোট ধানের শীষে হলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে এবং দেশ একটি সঠিক পথে অগ্রসর হবে।”
এ কর্মসূচির মাধ্যমে বরিশালের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং অনেকে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন। তরুণদের উচ্ছ্বাস ও সক্রিয় অংশগ্রহণে নির্বাচনী প্রচারণা আরও প্রাণবন্ত হয়ে ওঠে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ধানের শীষের নির্বাচনী জনসভায় জনতার

1

সুন্দরবনের বোট দুর্ঘটনায় নিখোঁজ হওয়া পর্যটকের মৃতদেহ উদ্ধার

2

আশাশুনির আনুলিয়া ইউনিয়নে সামাজিক নিরীক্ষা বিষয়ক রিফ্রেশার

3

রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে অতিরিক্ত দায়িত্বে

4

জৈন্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা

5

টুঙ্গিপাড়ায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদত্যাগ

6

পুলিশই জনতা, জনতাই পুলিশ

7

দিনাজপুরের ৬ আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র ক্রয়

8

রবি মৌসুমে পার্বতীপুরে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও

9

কুড়িগ্রাম সীমান্তে ইয়াবাসহ দুই চোরাকারবারি যুবক আটক

10

মিঠাপুর জমিদার বাড়ী " মাদারীপুর জেলার -ঐতিহাসিক প্রত্নতাত্ত্

11

পার্বতীপুরে এস এম জাকারিয়া বাচ্চু ফুটবল টুর্নামেন্টের ফাইনা

12

অবহেলিত প্রতাপনগরে হাসপাতাল,ব্রিজ-বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্

13

ময়মনসিংহ -৪ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ইসলামী আন্দোলনের প

14

হাবিব উল্যাহ চৌধুরী মেধা বৃত্তি” পরীক্ষায় শিক্ষার্থী-অভিভাব

15

সাবেক এমপির কবর জিয়ারত করলেন নড়াইল-২ আসনে বিএনপির প্রার্থী ড

16

জয়পুরহাট ১ আসনে বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ে আলোচনা

17

পাঁচবিবিতে মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় কবরে মোমবাতি প্

18

ময়মনসিংহ-৬ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক

19

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

20