জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনে অংশ নিতে ৪ প্রতিষ্ঠানের পদ ছাড়লেন বিএনপি প্রার্থী পুতুল

 

 মো. সাজেদুল  ইসলাম শান্ত 
 আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুসরণ করতেই এসব পদ থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় দৈনিক জনতার খবর কে বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল। গতকাল সোমবার (২২ ডিসেম্বর) ফারজানা শারমিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা, ক্যাপিটাল ল কলেজের গভর্নিং বডির সভাপতি, গ্রীন ডেল্টা লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কম্পানি লিমিটেড (ডেসকো)-এর স্বাধীন পরিচালক পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।
ফারজানা শারমিন পুতুল দৈনিক জনতার খবর কে বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এসব পদগুলোতে থাকলে সে বিষয়ে নির্বাচন কমিশনে ব্যাখ্যা দেওয়া লাগতে পারে। এ ছাড়া নির্বাচনী ব্যস্ততায় ওই সব প্রতিষ্ঠানে পর্যাপ্ত সময়ও দিতে পারব না। আমি চাই না আমার ব্যস্ততার কারণে সে প্রতিষ্ঠানগুলোর নিয়মিত কার্যক্রম বাধাগ্রস্ত হোক। তাই সার্বিক দিক বিবেচনায় পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছিল। সেই সাথে সবার দোয়া চাই।নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর থেকেই তিনি এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন। ফারজানা শারমিন পুতুল দীর্ঘদিন ধরে আইন, শিক্ষা ও করপোরেট খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিষ্ঠানেগুলোতে তার পেশাগত ভূমিকাও ছিল উল্লেখযোগ্য।
তবে নির্বাচনে অংশগ্রহণের স্বচ্ছতা ও আইনি বাধ্যবাধকতা রক্ষার স্বার্থে তিনি এসব দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানব কণ্ঠের জেলা প্রতিনিধির পদত্যাগ

1

শীতে কষ্টে থাকা বিধবা আজিমন নেছাকে খাদ্য ও শীতবস্ত্র, স্থায়ী

2

‎ঝালকাঠি-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি নূরুল্লাহ আশরা

3

হাতীবান্ধায় গভীর রাতে ভুট্টা খেত থেকে হাত পা বাঁধা যুবক উদ্ধ

4

গাইবান্ধায় ভাতিজার বাড়ির সামনে ফুফুর অনশন

5

সরিষাবাড়ীর ভাটারায় প্রত্যয় সামাজিক সংগঠনের প্রথম বর্ষপূর্

6

তাঁর দুঃখ

7

ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়

8

কুয়েতে তিব্র গরমের পর শীতের আগমন জনমনে স্বস্তির নিঃশ্বাস

9

কিশোরগঞ্জে ছয়টি আসন চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষনা

10

শ্রীপুরে,নবীন বরন,প্রাক-নির্বাচনী পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রক

11

মার্কিন ধাওয়া খাওয়া সেই তেলের ট্যাংকার রক্ষায় সাবমেরিন পাঠাল

12

দূর্নীতিবাজদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে কালো টাকা বের করে আনা

13

গাজীপুরে আজকে থেকে প্রায় ১ বছর আগে ৩০৮৫ টি খুন যা গত বছরের

14

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন

15

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা কেন্দ্রে ধানের শীষের কর

16

নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ

17

মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন সেখের বিরুদ্ধে মিথ্য

18

কালিয়াকৈরে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম তুষার গ্রেফতার

19

কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

20