মোঃ তৌহিদুর রহমান
প্রকাশঃ 5-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

নমিনেশন এখন তৃণমূল নেতাকর্মীদের হাতে: রাজবাড়ীতে অ্যাড. আসলাম মিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী-১ আসনে বিএনপির নমিনেশন প্রত্যাশী অ্যাডভোকেট মো. আসলাম মিয়া বলেছেন, “নমিনেশন লন্ডনে নয়, গুলশান অফিসেও নয়, নমিনেশন এখন আপনাদের হাতে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নমিনেশন দেওয়ার দায়িত্ব দিয়েছেন তৃণমূল নেতাকর্মীদের ওপর। যাকে তৃণমূল চাইবে, তাকেই দেওয়া হবে দলীয় নমিনেশন। এজন্যই আমি বারবার আপনাদের কাছে ফিরে আসি।”  শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলা বিএনপির আয়োজনে রাজবাড়ী জেলা বিএনপির গোয়ালন্দ মোড় আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত মূলঘর, খানখানাপুর, পাচুরিয়া ও বরাট ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।  এসময় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, “গত ১৭ বছর ধরে দলের কঠিন সময়েও রাজবাড়ী জেলা বিএনপিকে শক্তিশালী করেছি। সুখে-দুঃখে নেতাকর্মীদের পাশে থেকেছি। অথচ এখন একজন সংস্কারবাদী ও ওয়ার্কাস বিএনপির নেতা ধাওয়াপাড়া ঘাট ও গোয়ালন্দের দুই কালা নেতাকে দিয়ে আমাকে হত্যার হুমকি দিচ্ছেন।”  তিনি আরও বলেন, “দলের জন্য জীবন যৌবন, অর্থ ও সর্বোপরি ত্যাগ করেছি। কারও ভয়ে আমি মাঠ ছেড়ে পালিয়ে যাওয়ার মতো লোক নই। কে দলের সঙ্গে ছিল, কে বিশ্বাসঘাতকতা করেনি সেটাও এখন বিবেচনার সময় এসেছে।”  এসময় তিনি বলেন, “আপনারাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শক্তি, আপনারাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শক্তি। আজ আপনাদের জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন। আপনাদের জন্যই দেশনায়ক তারেক রহমান মামলা মুক্ত হয়ে দেশে ফেরার অপেক্ষায় আছেন। একইভাবে রাজবাড়ী-১ আসনেও আপনারাই আমার মূল শক্তি।”  সভায় সভাপতিত্ব করেন পাচুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান শেখ এবং সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মজিবর রহমান শেখ।  সভায় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হোসেন গাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম খান রেজা, যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম গনি, আক্কাস মোল্লা, রাজু আহমেদ, রফিকুল ইসলাম চৌধুরী, কে এম তরিকুল ইসলাম তরু, মো. আনোয়ার হোসেন সরদার, মো. ফজলুল হক মিয়া, মনিরুজ্জামান মিঠু প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাব্য সংকটে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট বন্ধ ঘোষণা

1

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে - এআর মামুন

2

আইন অমান্য করে রোহিঙ্গা নিয়োগের খেসারত, আতঙ্কে পুটিবিলা

3

ইকবালকে বিএনপি’র মনোনয়ন দেওয়ার দাবিতে ২২ কিলোমিটার মানববন্ধ

4

চরকাউয়া ইউনিয়নের ভয়াবহ অগ্নিকাণ্ড

5

জয়পুরহাট চিনিকলের সামনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্

6

অলিম্পিকে ট্রান্সজেন্ডার নীতি আসছে ২০২৬-এর শুরুতে

7

নীল আকাশের নিচে সবুজ গালিচা

8

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে —মেয়র

9

জামালপুরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা স

10

শব্দদূষণে ট্রাফিক পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিয়ে বিধিমালা

11

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ মানব পাচারকারী আটক

12

শীতের আর্তনাদ

13

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইকবাল চৌধুরীর প্রার্থীতা ঘো

14

বান্দরবানের লামায় শহীদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ

15

কয়রায় জনপ্রতিনিধিদের সঙ্গে বিএনপি প্রার্থী বাপ্পির সাক্ষাৎ

16

নবাবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে ❝ব্লাড ডোনেশন সোসা

17

শহীদ জিয়ার জন্মবার্ষিকী ও খালেদা জিয়ার মৃত্যুতে বেগমগঞ্জে কু

18

পানছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরিষা বীজ ও সার বিতরণ

19

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক চোরাচালানকৃত মালামাল উদ্ধার

20