জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে মানিকগঞ্জ জামায়াতের গণমিছিল ও সমাবেশ

সাইফুজ্জামান।।

২০২৪ সালের ঐতিহাসিক রাজনৈতিক পালাবদলের বর্ষপূর্তি উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখা।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টায় মানিকগঞ্জ শহরের কেন্দ্রস্থল বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে এই মিছিল অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
জানা গেছে, গত বছরের জুলাই-আগস্টে ছাত্র আন্দোলন থেকে সূচিত গণজাগরণ এবং পরবর্তী সরকার পতনের এক বছর পূর্তিকে ঘিরে এই কর্মসূচি উদযাপন করে জামায়াত। বক্তারা বলেন, "এই অভ্যুত্থান ছিল গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম।"
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা দেলোয়ার হুসাইন। তিনি বলেন,
“২০২৪ সালের গণজাগরণ শুধু একটি সরকারের পতন নয়, ছিল একটি দুঃশাসনের বিরুদ্ধে জনগণের রায়। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও বৈষম্য, দুর্নীতি ও চাঁদাবাজির শেকল এখনো ভাঙা সম্ভব হয়নি। আমরা সেই অসমাপ্ত বিপ্লবের ধারাবাহিকতায় আরও সুসংগঠিত আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মো:কামরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম।
এছাড়াও সমাবেশে বক্তব্য দেন:
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা:মোহাম্মদ আবু বকর সিদ্দিক
মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান
নায়েবে আমির অ্যাডভোকেট আনোয়ার হোসাইন,অফিস সম্পাদক রজব আলী,উলামা বিভাগের সভাপতি মাওলানা জাকিরুল ইসলাম খান,আইটি সম্পাদক ইঞ্জিনিয়ার মোসলেহ উদ্দিন,প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ তসলিম উদ্দিন, মানিকগঞ্জ পৌর আমীর হুমায়ুন কবীর, সদর উপজেলা আমীর ফজলুর রহমানসহ প্রমুখ।
সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা কামরুল ইসলাম বলেন,
“আমাদের আন্দোলন কেবল শাসক পরিবর্তনের জন্য নয়, একটি ন্যায়ভিত্তিক ও দ্বীনি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম। দুঃশাসনের পতন ঘটেছে, কিন্তু দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে হলে কুরআনের শাসন কায়েম ছাড়া কোনো পথ নেই।”
সমাবেশ শেষে জামায়াত মনোনীত প্রার্থীরা মানিকগঞ্জের ১, ২ ও ৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে ভোট প্রার্থনা করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ঘর পেলেন অসহায় বিমলা হাজং

1

রাইপাড়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্প উদ্বোধন, আড়ম্বর নয়, লক্ষ্

2

নদী ও পরিবেশ রক্ষায় রাজনৈতিক নেতৃত্বের কাছে প্রত্যাশা

3

হারাগাছ থানার অভিযানে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ

4

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়িবহর ঘিরে বিক্ষোভ, ওসমান

5

মোবাইল জুয়ার নেশায় সর্বনাশ

6

হাদীর অকাল শহীদি মৃত্যুতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দা

7

জবিতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

8

ঈশ্বরদীতে শহীদ ওসমান হাদী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

9

লোহাগড়ায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা

10

কুড়িগ্রাম-৪ আসনে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় মু

11

অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা

12

নোয়াখালীতে চা খেতে গিয়ে ধরা খেল সাজাপ্রাপ্ত পলাতক আসামি

13

বাঞ্ছারামপুরে নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা

14

আজকের প্রতিপক্ষরাই অতীতে আপস করেছে

15

বগুড়া-৭ আসনে জামায়াত প্রার্থী গোলাম রব্বানীর মনোনয়নপত্র জমা

16

গভীর রাতে ইউএনও'র কম্বল বিতরণ

17

চাঁপাইনবাবগঞ্জে বুলবুল এর নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভায

18

শ্যামনগরে চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন স্মারক

19

কুড়িগ্রামের রৌমারী ৩ দফা দাবীতে সহকারী শিক্ষকদের কর্মবিরতি

20