জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

জামায়াতে ইসলামীর সদস্য সম্মেলন ঢাকা জজ কোর্টে

মোহাম্মদ ফখরুল ইসলাম সরকার।।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও  ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি: দৈনিক বাংলার প্রতিচ্ছবি 
গতকাল ১৯ আগস্ট বিকাল ৪:৩০ ঘটিকায় ঢাকা জজ কোর্ট জামায়াতের উদ্যোগে রোকনদের (সদস্য) নিয়ে সদস্য সম্মেলন অন্নপূর্ণা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সাইফুল্লাহ ইসলামাবাদীর দারসুল কুরআনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।  জজ কোর্ট শাখার সভাপতি বিজ্ঞ সিনিয়র আইনজীবী মোহাম্মদ আব্দুর রাজ্জাক অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সিনিয়র আইনজীবী এস এম কামাল উদ্দিন। বিজ্ঞ আইনজীবী আবু বকর সিদ্দিক সম্মেলনটি সঞ্চালনা করেন। 
অনুষ্ঠানটিতে নির্বাচনী কলাকৌশল আলোচনাসহ করণীয় সম্পর্কে আলোকপাত করা হয়েছে। 
অনুষ্ঠানের প্রধান অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন- "মাল ও জীবন দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম কর।" কিন্তু আমরা বলি জীবন ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে। আল্লাহ আমাদেরকে প্র্যাকটিস করাতে চাচ্ছেন মাল ও জান দিয়ে প্রচেষ্টা চালানোর জন্য। তাই রোকন ভাইদেরকে সর্বাগ্রে সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম চালাতে হবে। তিনি সমালোচনাকারীদের উদ্দেশ্যে বলেন, ব্যাংক শেষ হয়ে গেলেও জামায়াতে ইসলামীর ব্যাংক শেষ হবে না। 
তিনি  আরও বলেন, ২০২৪ এর আগস্টের পূর্ব ও পরের মৌলিক পার্থক্য হল- ৫ আগস্ট এর পূর্বে শেখ হাসিনা ছিল এখন হাসিনা নেই। এটাই আমাদের জন্য যথেষ্ট। মুক্ত নিঃশ্বাস নিতে পারাটা শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে এটাই বাংলাদেশের মানুষের সফলতা।
তিনি একটি সংস্থার জরিপের উল্লেখ করে বলেন, কিছুদিন পূর্বে একটি জরিপে জামায়াতের জনপ্রিয়তা সাড়ে ১০% এবং বিএনপি'র ১২% দেখানো হয়েছে। আগামী ৬ মাস অতিক্রান্ত হলে তাদের (বিএনপি) আকাম কুকামের ফলে আমাদের জনপ্রিয়তার হার আরো বৃদ্ধি পাবে। ৩% থেকে সাড়ে ১০%  জনপ্রিয়তার কৃতিত্ব জামায়াতের নয়, সম্পূর্ণ অবদান ১২% আকাম কুকাম ওয়ালাদের আর আল্লাহর ইচ্ছা। 
পরিশেষে প্রধান অতিথি রুকনদের (সদস্যদের) উদ্দেশ্যে বলেন, আপনাদের উপর দেশের জনগণ আস্থা, ভরসা, নির্ভরতা রাখছে। তাই সাংগঠনিক কার্যক্রমসহ জনকল্যাণমুখী কাজ ধৈর্যের সাথে অব্যাহত রাখলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সফলতা আসবে ইনশাআল্লাহ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস

1

সুবর্ণচরে যুবদল নেতাকে বরণে মোটরসাইকেল শোভাযাত্রা

2

আগামীকাল ঢাকা লকডাউন কর্মসূচি

3

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন অবস্থায় মূল্যমানের চোর

4

ঈশ্বরদীতে মুফতি আমির হামজার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

5

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা জনপ্রিয়তার শীর্

6

সাইলী হইতে দোতারা ব্রিজ পর্যন্ত রাস্তায় গর্তের কারণে চলাচল স

7

টাঙ্গাইল-৮ আসনে বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনে নোটিশ

8

সরাইলে ঝুঁকি নিয়ে ৩ বছর ধরে ভাঙ্গা সেতুতে ১০ হাজার লোকের পার

9

শেখ হাসিনার সাথে হত্যা মামলার আসামী ছাত্রদল নেতা

10

ঝালকাঠিতে পারিবারিক জমি দখল ও গাছ কাটার অভিযোগে সংবাদ সম্মেল

11

গ্রামের মেয়ে মাহাবুবা সুলতানা: স্বপ্নছোঁয়া সাফল্য, ফটিকছড়িতে

12

অসচ্ছল শিক্ষার্থীকে স্নাতকে ভর্তির সম্পূর্ণ খরচ দিল ইবি ছাত্

13

অন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়:

14

সোনামসজিদ স্থলবন্দরে ভারত বাংলাদেশ ব্যবসায়ী যৌথ সভা অনুষ্ঠি

15

উথলী বাসস্ট্যান্ডে ভোক্তা অধিকারের অভিযান, অনুমোদনহীন বীজ বি

16

শাজাহানপুরে মা গলায় ফাঁস সহ দুই শিশুর জবাই করা লাশ উদ্ধার

17

জমকালো অনুষ্ঠানে Channel S7-এর আত্মপ্রকাশ

18

শুভ নববর্ষ ২০২৬- হয়ে উঁঠুক এক নব আলোক বর্তীকার জয়গান

19

বাঙালির আত্মপরিচয়, অদম্য সংকল্প ও স্বাধীনতার গৌরবোজ্জ্বল অঙ

20