জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শেরপুর জেলায় এবার ১৭২ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা

মোঃশাহ্ আলম।।

শেরপুরে এবার ১৭২ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে শেরপুরে চলছে ব্যাপক প্রস্তুতি। হিন্দু ধর্মাবলম্বীদের এই সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শারদীয় দুর্গাপূজা’ উদযাপন উপলক্ষে ইতোমধ্যেই শেরপুর জেলা প্রশাসন ও পূজা যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার জন্য বিশেষ দৃষ্টি রাখছে।
  
এ উপলক্ষে ইতোমধ্যেই প্রস্তুতিমূলক সভাও করা হয়েছে। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
 
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাফিজা জেসমিনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন শেরপুর জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ,শেরপুর সেনা ক্যাম্পের মেজর মাইদুল ইসলাম ,সিভিল সার্জন ডা: মো. শাহিন ,শেরপুর প্রেস ক্লাব সভাপতি কাঁকন রেজা,ময়মনসিংহ ব্যাটেলিয়ন ৩৯ বিজিবি উপ অধিনায়ক মিজানুর রহমান, জেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন ,বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক জিতেন্দ্র মজুমদার ও সদস্য সচিব সুব্রত চন্দ্র দে প্রমুখ সভায় জানানো হয় এই বছর জেলায় মোট ১৭২ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে দুর্গাপূজা সুষ্ঠু ও নিরাপদ ভাবে আয়োজনে প্রয়োজনীয় সমন্বয় ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ।
 
এ উপলক্ষ্যে স্থানীয়ভাবে কমিটি গঠন,দায়িত্ব বণ্টন ও বাস্তবায়নে কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। প্রত্যেকটি পূজা মন্ডপে নিরাপত্তা ,স্বাস্থ্য ও নাগরিক সেবা নিশ্চিত করার দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। তাছাড়া শান্তিপূর্ণ ও সম্মানজনক পরিবেশে পূজা পরিচালনা ও সম্পন্ন নিশ্চিত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুর ০৩ আসনে -ধানের শীষের কান্ডারী, "আনিসুর রহমান তালুক

1

২১ বছরেও জ্বলে ওঠেনি টেংরাটিলা: পরিত্যক্ত গ্যাসক্ষেত্রে চাপা

2

ঠাকুরগাঁও ভুল্লীতে কুমারপুর উচ্চ বিদ্যালয় ১১ শিক্ষার্থী অসুস

3

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”এ প্রতিপাদ্যে চরভদ্রাসনে জাতী

4

বগুড়ায় মহাসড়কের পাশ থেকে কাপড়ে মোড়ানো নবজাতক উদ্ধার

5

গোবিন্দগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দো

6

আগামীকাল ছুটিতে যা যা বন্ধ থাকবে

7

চরফ্যাশন কলেজ ছাত্রদলের সদস্য সচিব নুরে আলম মৃধার নেতৃত্বে ব

8

শেরপুর (২) সংসদীয় আসনে ধানের শীষের সাম্ভাব্য প্রার্থীর মনোনয়

9

আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের টেস্ট সির

10

বিনা সরিষা- ১১ জাত প্রায়োগিক পরীক্ষনের মাঠ দিবস পালিত

11

শীর্ষ সন্ত্রাসী ঘাড়কাটা জুয়েলকে বিশেষ অভিযানে আটক করে র‍্যাব

12

তালতলীতে ১৪৮৫ পিস ইয়াবাসহ দেবর ভাবি আটক

13

মুরাদনগরে রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা প্রদান

14

পোরশায় বিএনপি’র নির্বাচনী জনসভা

15

বায়তুলইজ্জতে বর্ণাঢ্য কুচকাওয়াজে শেষ হলো ১০৪তম রিক্রুট ব্য

16

বগুড়ায় আবারও এক নারীর রহস্য জনক মৃত্যু

17

আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন

18

একনেকে অনুমোদন পেল নোবিপ্রবির ৩৩৪ কোটি টাকার প্রকল্প

19

পোরশায় গাংগুরিয়া ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

20