জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজার সৈকতে ভেসে যাওয়া ক্রিকেটার মুশফিকের স্বজন আহনাফের মরদেহ উদ্ধার

এমদাদুল হক মুনতাসির।।

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে ভেসে গিয়ে নিখোঁজ পর্যটক গিয়ে আহনাফের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সমুদ্র সৈকতের নাজিরারটেক পয়েন্টে থেকে মরদেহটি উদ্ধা করা হয়। নিহত আহনাফের বগুড়া জেলা বাসিন্দা এবং ক্রিকেটার মুশফিকুর রহীমের সম্পর্কীয় ভাতিজা।
সি সেইফ লাইভগার্ডের সুপারভাইজার ওসমান গণি জানান, মরদেহটি তীরের কাছে ভাসতে দেখে স্থানীয় পোনা শিকারীরা এটি কূলের কাছে নিয়ে আসে। খবর পেয়ে লাইফগার্ড ও বীচ কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।
সি সেইফ লাইফগার্ডের কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে তিনবন্ধু মিলে সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামে। এসময় তিনজনই ভেসে যায়। তবে লাইফগার্ড কর্মীরা অভিযান চালিয়ে দুইজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও আহনাফ ভেসে যায়। ১৬ ঘণ্টার পর মরদেহ উদ্ধার করা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহেদুল ইসলাম বলেন, ‘বগুড়া থেকে স্বপরিবারে তারা বেড়াতে এসেছিলো আহনাফ। মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। স্বজনেরা সাথে রয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ নিয়ে যাবে তারা।’


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালিদ মাহমুদের ২৩ একর জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদে

1

সীতাকুণ্ড ভাটিয়ারী মাটিটা রোডস্হ মাদ্রাসার হুজুরের বিরুদ্ধে

2

গোয়ালন্দ ঘাট থানা ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম নেতৃত্বে

3

পাঁচবিবিতে পর্দা নামলো ভাসানী স্মৃতি ডে-নাইট টি-২০ ক্রিকেট ট

4

মাদারীপুরে সড়কে গাছ ফেলে অবরোধ

5

রাজশাহীতে শিশুশ্রম নিরসনে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

6

নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩

7

সিলেটে প্রবাসী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি

8

ইটবোঝাই ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল রাবিপ্রবির গাড়ি

9

শোক পালনের মধ্য দিয়ে ঝালকাঠিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্

10

বান্দরবানের লামায় প্রশাসনের বিরুদ্ধচারণকারীদের বিচার চেয়ে ম্

11

ভোলার বোরহানউদ্দিন হারুন গোলদারের হাঁস মুরগির খামার দুর্বৃত্

12

দিনাজপুর জেলার বিরামপুরে কৃষকের প্রাচীন ঐতিহ্য গরুর হাল বিলু

13

ঝিনাইদহে ভোটের মাঠ উত্তপ্ত

14

ভোটে ইসলামের পক্ষের বাক্স এখন একটাই ===পীর সাহেব চরমোনাই

15

পার্বতীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া ও কুইজ প্রতিযোগি

16

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ: মার্কিন মধ্যস্থতায় আলোচনায় নতুন গতি

17

চরমোগুরিয়ায় রকি খানের আত্মহত্যা

18

কিশোরগঞ্জের ছয়টি আসনে প্রতীক বরাদ্দ:কে কোন প্রতীক পেলেন

19

শেষ কর্মদিবসে বগুড়া বাসীকে যে বার্তা দিলেন জেলা প্রশাসক মহা

20