সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবস্থিত দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও আমেরিকা প্রবাসী দশগ্রামের কৃতি সন্তান ড. মতিন উদ্দিন আহমেদ এর রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল, দোয়া ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় দশগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ফজলু মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাকিবুল হাসান। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন দাস। এরপর স্মৃতিচারণমূলক বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য মুক্তার আলী, মাস্টার নিজাম উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমান পাপলু, মিজানুর রহমান ময়না, ইউপি সদস্য রফিকুল ইসলাম মামুন, আক্তারুজ্জামান মেম্বার, যুবনেতা জইন উদ্দিন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাহাব উদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে ড. মতিন উদ্দিন আহমেদের শিক্ষা বিস্তারে অসামান্য অবদান, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ও মানবিক গুণাবলীর কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দশগ্রাম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে তিনি এলাকার শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন, যা প্রজন্মের পর প্রজন্ম আলোকিত করবে। মিলাদ মাহফিল পরিচালনা করেন দশগ্রাম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ ওয়াহিদুল ইসলাম এবং দোয়া পরিচালনা করেন নুরুল্লাপুর মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুল মুমিন দুদু। দোয়ায় মরহুমের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
আমরা ক্ষমতায় আসলে কারো ঘর ছেড়ে পালাতে হবে না-মুফতি আবু বকর
1
রায়গঞ্জের নিমগাছীতে আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির প্র
2
জামালপুরে সাধারণ মানুষ ও পরিক্ষার্থীদের পাশে দাড়িয়েছে ছাত্রদ
3
অবশেষে জনতার হাতে আটক আলম
4
২শ বছরের ঐতিহ্য হারাতে বসেছে ঠাকুর মান্দার রাজখাড়া কালি মন্দ