জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে লালমনিরহাট তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপৎ সীমার উপরে

মোঃ নূর আমিন রহমান।।

উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতে লালমনিরহাটে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তিস্তার চরাঞ্চল ও নিম্নাঞ্চলে পানি ঢুকে ফসলি জমি প্লাবিত হয়েছে এবং বসতবাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টায় ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২.১৩ মিটার। এর আগে দুপুর ১২টায় রেকর্ড হয় ৫২.১৬ মিটার (স্বাভাবিক ৫২.১৫ মিটার), যা বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কাউনিয়া পয়েন্টে পানির সমতল ২৮.৮৮ মিটার (বিপদসীমা ২৯.৩০ মিটার) যা বিপদসীমার ৪২ সেন্টিমিটার নিচে। পাটগ্রাম পয়েন্টে পানির সমতল ৫৭.৫২ মিটার, বিপদসীমা ৬০.৩৫ মিটার যা বিপদসীমার ২৮৩ সেন্টিমিটার নিচে।
তিস্তা ডালিয়া পয়েন্টের পানির লেভেল পরিমাপক নুরুল ইসলাম জানান, উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার রায় বলেন, তিস্তার নিম্নাঞ্চলের মানুষকে সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং আগামী দুইদিন তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।
এদিকে পানি বৃদ্ধির কারণে হাতীবান্ধা উপজেলার ৬টি ইউনিয়নের ৮-১০টি চর, পাটগ্রাম উপজেলার দহগ্রাম, আদিতমারীর চর গোবর্ধন ও মহিষখোঁচা, এবং সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর ও গোকুন্ডা ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষ্ঠু নির্বাচনের দৃঢ় প্রত্যয়ে ত্রিশালে মহড়া

1

বেনাপোলে বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচন

2

দিনাজপুর ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অ

3

ঈশ্বরদীতে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

4

আদমদীঘিতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মাসিক উন্মুক্ত আ

5

পলাতক ধর্ষক আইয়ুব আলী গ্রেফতার

6

চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজে দেশনেত্রীর র

7

ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

8

চট্রগ্রাম ভাটিয়ারী পুরাতন জাহাজের মালামালের দোকানে আগুন

9

জয়পুরহাটের আক্কেলপুরে বাবাকে মাঠে ভাত দিয়ে ঘরে ফেরা হলোনা ছে

10

মধুপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শিক্ষা

11

বিশ্বমঞ্চে বাংলাদেশের মানবিক নেতৃত্ব: জাতিসংঘের ৮০তম বার্ষিক

12

আলতাফ হোসেন চৌধুরীর মনোনয়ন দাখিল

13

ঘাটাইলে পিতার ছুরিকাঘাতে তিন বছরের শিশুকন্যা নিহত

14

অশ্রুসিক্ত ভালোবাসা

15

নিকলীতে ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

16

উলপুর জমিদার বাড়ী "প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন

17

ধানের শীষে ভোট চেয়ে বগুড়া সদরের বিএনপির লিফলেট বিতরণ ও গনসং

18

যে রাতে আপনিও হয়ে উঠবেন নায়ক-নায়িকার জীবনের অংশ

19

দ্বৈত নাগরিকত্ব জটিলতায় মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর মন

20