জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন ঝালকাঠি’র খালেদ সাইফুল্লাহ

এস.এম. পারভেজ।।

বাংলাদেশে তরুণ স্বেচ্ছাসেবীদের জন্য প্রদত্ত সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি “ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড” অর্জন করেছেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কৃতী সন্তান মো. খালেদ সাইফুল্লাহ। সোমবার সকাল ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হল মিলনায়তনে এক বর্ণাঢ্য রাষ্ট্রীয় আয়োজনে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খালেদ সাইফুল্লাহ'র হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এই রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে প্রতি বছর সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদান রাখা তরুণদের স্বীকৃতি জানানো হয়। এ বছর সারাদেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে মাত্র ১২ জন নির্বাচিত হয়েছেন। এর মধ্যে শিক্ষা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ক্যাটাগরিতে সারাদেশ থেকে মাত্র দুইজন পুরস্কৃত হয়েছেন, তাদের একজন খালেদ সাইফুল্লাহ।
মো. খালেদ সাইফুল্লাহ ২০২০ সালে ঝালকাঠির নলছিটিতে প্রতিষ্ঠা করেন “তারুণ্যের নলছিটি” যুব সংগঠন, যেখানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনটি শিক্ষা, সচেতনতা, বিজ্ঞান-প্রযুক্তি ও সামাজিক মানবিক যুব নেতৃত্ব বিকাশে কাজ করছে।
তিনি তরুণদের সৃজনশীলতা ও উদ্ভাবনী নেতৃত্ব বিকাশে অনন্য ভূমিকা রেখে আসছেন। তাঁর উদ্যোগ Team STEM তৃণমূলের শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় নতুন অনুপ্রেরণা জুগিয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে তিনি সহ-প্রতিষ্ঠা করেছেন CARO, যেখানে সেক্রেটারি জেনারেল হিসেবে বৈশ্বিক শাসনব্যবস্থায় নতুন মডেল উদ্ভাবন ও তরুণ নেতৃত্ব বিকাশে কাজ করছেন। তাঁর উদ্ভাবিত Youth Political Leadership Simulation Model স্থানীয় সরকার কাঠামোকে প্রতীকীভাবে অনুশীলনের মাধ্যমে তরুণদের নীতি, নেতৃত্ব ও এডভোকেসির হাতে-কলমে অভিজ্ঞতা দিচ্ছে ও গঠিত তরুণ নেতৃত্ব সমাজিক সমস্যা সমাধানে অবদান রেখে চলছে।  
পুরস্কার গ্রহণের পর খালেদ সাইফুল্লাহ বলেন: “মাধ্যমিক পর্যায় থেকেই বন্ধুদের সাথে নিয়ে দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার চেতনায় স্বেচ্ছাসেবী মানবিক কাজ শুরু করি। আজকের এই সম্মান শুধু আমার নয়, বরং তাদের জন্য, যারা আমার সঙ্গে থেকে সহযোগিতা করেছেন, আমাকে জাতীয় পর্যায়ে নিয়ে এসেছেন। আমি এই পুরস্কার উৎসর্গ করছি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের নামে। কারণ এবারের পুরস্কার শতভাগ যোগ্যতার ভিত্তিতে দেওয়া হয়েছে। বিগত ফ্যাসিবাদী সময়ে যেখানে দলীয় লেজুরবৃত্তি ছাড়া এ ধরনের স্বীকৃতি পাওয়া যেত না, জুলাইয়ের শহীদরাই সেই বৈষম্যের অন্ধকার ভেদ করে আমাদের জন্য নতুন আলোর দ্বার উন্মোচন করেছেন।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীর মুক্তিযোদ্ধ এডভোকেট ফজলুর রহমান হাসপাতালে ভর্তি

1

কালিগঞ্জের বিষ্ণুপুরে বাড়ি বাড়ি ধানের শীষ প্রচারণার উদ্বোধন

2

আ.লীগের সময়ের মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়ায় শিবির নেতার ক

3

মঙ্গলবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

4

ফুলবাড়ীর সীমান্তবর্তী এলাকায় ২৯ বিজিবি-এর শীতবস্ত্র বিতরণ ও

5

নাটোর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম এঁর বদল

6

শাপলা কলি প্রতীকে ভোট চান সেনবাগের সুলতান মুহাম্মদ জাকারিয়া

7

মানিকগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন: লড়াইয়ে ৯ প্রার্থী

8

বিজয় দিবস উদযাপন

9

মাদারীপুর- ২ ও ৩ আসনে বিএনপি জামায়াতের মনোনয়নপত্র জমা

10

ভালুকায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

11

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ

12

২ নং কুলিয়া ইউনিয়নে ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগ

13

আলীকদমে ম্রোদের ওপর হামলাকারী ’বাইট্টা জাফর’ সেনাবাহিনীর অভি

14

বিজিবি ৫৯ মহানন্দা ব্যাটালিয়ন কর্তৃক পৃথক দুটি অভিযানে মাদকস

15

চাঁদপুরের ‘ওয়ান মিনিট’ মিষ্টিতে অবাঞ্ছিত অতিথি, তিন প্রতিষ্ঠ

16

বড়গাছী সরকারি উচ্চ বিদ্যালয়ে হীরক জয়ন্তী উপলক্ষে মতবিনিময়

17

দোয়ারাবাজারে এসআই মনিরুলের নেতৃত্বে বিশেষ অভিযান

18

মহানগরের দক্ষিণ বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান সেলিম রেজার

19

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন

20