রবিউল বাপ্পী
এই স্লোগানকে কেন্দ্র করে এবারের আয়োজনকে সাজানো হচ্ছে নতুন উদ্যমে ও নান্দনিকতায়।
প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পারস্পরিক বন্ধন সুদৃঢ় করা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার বার্তা ছড়িয়ে দেওয়া এবং প্রযুক্তি-ভিত্তিক শিক্ষার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা — এই লক্ষ্য নিয়েই রিইউনিয়ন কমিটি কাজ করছে।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯টা থেকে কলেজ প্রাঙ্গণে।
পুরো দিনজুড়ে চলবে নানাবিধ আয়োজন— উদ্বোধনী অনুষ্ঠান, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা, মধ্যাহ্নভোজ এবং স্মারক বিতরণ।
ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি (FARMCOT)
বুড়িচং, কুমিল্লা
আয়োজকদের ভাষ্যমতে, কলেজ প্রাঙ্গণকে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশে সাজানোর প্রস্তুতি চলছে। প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অতিথিদের মিলনে এটি হবে এক হৃদয়স্পর্শী দিন।
আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে রেজিস্ট্রেশনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ অক্টোবর ২০২৫ পর্যন্ত।
রেজিস্ট্রেশন সংক্রান্ত যেকোনো তথ্য জানা যাবে নিচের নম্বরে যোগাযোগের মাধ্যমে:
📞 ০১৫৫২-৩৯২১৫০
📞 ০১৭১১-১১৮২৪২
অনুষ্ঠানটি আয়োজন করছে Ex-Students Association of FARMCOT (Farmcotian) — যা দীর্ঘদিন ধরে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্য, সৌহার্দ্য ও সামাজিক উদ্যোগের প্রতীক হিসেবে কাজ করে আসছে।
এবারের আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে পুরনো শিক্ষার্থীদের একত্র করা, প্রতিষ্ঠানটির অর্জন তুলে ধরা, এবং কারিগরি শিক্ষার গুরুত্ব নতুনভাবে সমাজে তুলে ধরা।
রিইউনিয়ন আয়োজক কমিটির এক সদস্য জানান,
“এই দুই যুগের যাত্রায় ফার্মকোট শুধু শিক্ষা নয়, মানুষের মধ্যে মূল্যবোধ ও পেশাগত নৈতিকতা গড়ে তুলেছে।
এই মিলনমেলা হবে সেই দীর্ঘ পথচলার স্মারক এবং আগামীর অনুপ্রেরণা।”
অনেক প্রাক্তন শিক্ষার্থী ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করছেন এবং একে “Farmcotian Family Reunion” বলে অভিহিত করছেন।
*রেজিস্ট্রেশনের শেষ সময় -২০/১০/২০২৫ তারিখ।*
নিচের লিংকে প্রবেশ করে আপনার রেজিষ্ট্রেশন কমপ্লিট করুন।
লিংক: https://forms.gle/byQ4L1Cx2u7qM45Y9
১। মোঃ হোসেন আলী- ০১৯১৯৫৮৭৬৪৪
২। ইউসুফ চৌধুরী - ০১৭১৪২৬৮৩৪৪
৩। মোঃ হাসান- ০১৮৪২৫৯৩৯৮৮
৪। জহিরুল ইসলাম- ০১৬১৫৭০৯৩৫০
(কম্পিউটার কেয়ার, তাকওয়া প্লাজা, বুড়িচং অফিস রোড)
৫। মোঃ আল আকসার- ০১৭১৭০৩২০৩০
`বিশেষ দ্রষ্টব্য: প্রয়োজনে অনলাইন থেকে ফরম ডাউনলোড করে পূরণ করে কলেজে এসে জমা দিতে পারবেন।
বিগত দুই দশকে অসংখ্য সফল পেশাজীবী তৈরি করেছে ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি।
তাদের ঐক্য, বন্ধন ও স্মৃতির পুনর্জাগরণে ২০২৫ সালের এই রিইউনিয়ন হবে ইতিহাসের অংশ।
“কারিগরি শিক্ষার আলো দ্বীপ্তিময় ছড়িয়ে দিব আমরা বিশ্বময়”— এই প্রতিশ্রুতিতে ফার্মকোটিয়ানরা আবারও একত্র হচ্ছে এক নতুন সূচনার প্রত্যয়ে।
মন্তব্য করুন