জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

‎চবি ও বাকৃবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

‎এস এম সিয়াম, স্টাফ রিপোর্টার, ঢাকা 

‎চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। 
‎

‎আজ রবিবার (৩১ আগস্ট) রাত নয়টায় এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা 'ছাত্রদের উপর হামলা কেন ইন্টেরিম জবাব দে, ফ্যাসিবাদের দোসরেরা হুশিয়ার সাবধান ইত্যাদি স্লোগান দেন।
‎

‎এ সময় নেতা-কর্মীরা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে। এর আগে আমরা দেখেছি জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা নুরুল হক নুরের উপর হামলা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সরকার ব্যার্থতাযর পরিচয় দিচ্ছে। গনঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে মতাদর্শের ভিন্নতা থাকতে পারে কিন্তু কোন ধরনের বিভেদ নেই।
‎

‎জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্টের দোসরেরা সারাদেশে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। ফ্যাসিবাদের দোসরদের হুশিয়ার করে বলতে চাই বাংলাদেশের কোন জায়গায় যদি ফ্যাসিস্টের আচড় পড়ে তাহলে ছাত্রদল জেগে উঠবে। যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছেন তারা সাবধান যান।
‎

‎শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমরা দেখছি কিছু কিছু মহল যারা দেশের পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে তারা আজ বিভিন্ন স্থানে ছাত্রদের উপর হামলা করেছে। আগামী ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি মহল। ইন্টেরিম সরকার ষড়যন্ত্র রুখতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানাই। একটি নির্বাচিত সরকারই দেশকে সুষ্ঠু ভাবে পরিচালনা করতে পারবেন।
‎

‎বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপাসিয়ায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট–ফ

1

মাদারীপুরের কালকিনি হানাদার মুক্ত দিবস আজ

2

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

3

মাধবপুরে স্বামীর হাতে স্ত্রী খুন বালুর স্তূপ থেকে লাশ উদ্ধার

4

ঐতিহাসিক পাগলা মসজিদের পার্কিং এরিয়া পরিষ্কারে বিডি ক্লিন ক

5

গোয়ালন্দ ছোট্ট ভাকলা ইউনিয়নে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এর পথসভ

6

নাসিরনগরের ইসলামী ফ্রন্টের প্রার্থী এডভোকেট ইসলাম উদ্দিন দুল

7

জাজিরায় ককটেল বিস্ফোরণে যুবক নিহত, আহত ৩

8

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাহিত্য মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাব

9

জেলা প্রশাসন মেধা বৃত্তি-২০২৫

10

মাদারীপুরে সন্দেহভাজন যুবক আটক

11

আ.লীগের সময়ের মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়ায় শিবির নেতার ক

12

লক্ষ্যমাত্রার চেয়ে বেশী মধু উৎপাদন হচ্ছে শিবগঞ্জে

13

কর্ণাটকে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ

14

মাদারীপুরে অবৈধভাবে মাটি কাটছে প্রভাবশালীরা, ভাঙ্গনের ঝুকিতে

15

‎ঝালকাঠিতে জমিজমা নিয়ে বিরোধের জেরে অপপ্রচারের প্রতিবাদে সংব

16

পুত্র বধুর লোহার রডের আঘাতে শ্বশুর জখম

17

চাঁপাইনবাবগঞ্জের ৫ সীমান্তে অভিযান চালিয়ে ১০টি ও ২টি মহিষ আ

18

নওগাঁর নিয়ামতপুরে রসুলপুর ইউনিয়নে মা সমাবেশ অনুষ্ঠিত

19

কালিয়াকৈরে সোনালী সংঘের উদ্যোগে কম্বল বিতরণ

20