জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

৯৯৫ টাকার দাখিলা, ঘুষের খরচ মিলে দাঁড়ালো ১০ হাজার

আকন মুহাম্মদ রাসেল 
 বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মহাসিন খানের বিরুদ্ধে ৯৯৫ টাকার দাখিলায় ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।

এঘটনায় মঙ্গলবার (১২ আগষ্ট) উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী জলিল মীর। জলিল উপজেলার ছোটবগী ইউনিয়নের ছোটবগী গ্রামের বাসিন্দা।


অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোট ৩৩ শতাংশ জমির মধ্যে ৮ শতাংশ বিক্রি করার পর অবশিষ্ট ২৫ শতাংশের জন্য ভূমি উন্নয়ন কর জমা দিতে যান পচাকোড়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে। প্রথমেই সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা দাবি করেন ৩৩ শতাংশের কর বাবদ ১৬ হাজার টাকা। পরে ২৫ শতাংশের জন্য ডেকে নেন আলাদা কক্ষে, সেখানেই চূড়ান্ত প্রস্তাব-১০ হাজার টাকা। এরপর তাঁকে টাকা পরিশোধ করে দেন।


ভুক্তভোগী জলিল মীর বলেন, ‘আমি তহসিলদারকে বললাম, স্যার এত টাকা একসঙ্গে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তিনি তখন বলেন, আজই না দিলে হবে না।’ শেষমেশ মেয়ের বন্ধক রাখা সোনার গয়না বিক্রি করে নগদ টাকা জোগাড় করেন। সেই টাকা দিয়ে গত ১১ মার্চ জমির দাখিলা নেন। সম্প্রতি সেই জমি বিক্রি করতে গিয়ে জলিল মীর জানতে পারেন ১০ হাজার টাকার নিয়ে তাকে ৯৯৫ টাকার দাখিলার রশিদ দিয়েছেন। তাই বাকি টাকা ফেরত পাওয়ার জন্য সহকারি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

পচাঁকোড়ালিয়া ইউনিয়নের ভুমি উন্নয়ন কর্মকর্তা মহাসিন খান বলেন, 'জলিল মীরের কাগজে অনেক ত্রুটি ছিল। সেগুলো ঠিক করার পাশাপাশি অনলাইন খরচ, করের বকেয়া মিলিয়ে ১৭ হাজার টাকা ধরা হয়েছিল। কিন্তু তার কাছ থেকে ১০ হাজার টাকা নেয়া হয়েছে। ভুক্তভোগী এলেই অতিরিক্ত টাকা তাকে দিয়ে দেয়া হবে।,

সরকারি কমিশনার (ভূমি) দায়িত্বে থাকা তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা বলেন, 'লিখিত অভিযোগ পেয়েছি। এছাড়াও আরেকটি মৌখিক অভিযোগও থাকায় কতৃপক্ষ তদন্ত করছেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তিনি যথাযথ আইনের আওতার আসবেন। এছাড়াও তাকে মৌখিকভাবে কঠোর সতর্ক করা হয়েছে যেহেতু তদন্ত চলমান।,

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল-১ আসনে বিতর্ক: ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে চেয়ে তৃণ

1

কুমিল্লা হোমনায় এসিল্যান্ডের পিকআপ গাড়ীর চাকায় পিষ্ট হয়ে শিশ

2

বাসে যাত্রী সেজে ইয়াবা পাচার

3

মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের স্বাস্থ্য

4

ঐতিহাসিক মুহূর্ত যুক্তরাজ্যে চালু হলো ফিলিস্তিনের দূতাবাস

5

নিয়ামতপুরে সড়কে কাঁচা বাজার জনদুর্ভোগ চরমে

6

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে ময়মনসিংহে ভোটের গাড়ির বর্ণ

7

গণভোট সফল করতে মাঠে নাসিক ও জেলা প্রশাসন, ২৭ ওয়ার্ডে চলছে প্

8

আশাশুনি সদর ও কুল্যা কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

9

বাঁশখালীতে আন নূর ইসলামিক একাডেমির শুভ উদ্বোধন

10

শিক্ষাবোর্ডের পরিদর্শনে মোস্তফা বেগম গার্লস স্কুলের শিক্ষার

11

হোসেনপুরে নার্সারিতে মহররম আলীর ভাগ্য বদল

12

মাদারীপুরের কালকিনি হানাদার মুক্ত দিবস আজ

13

কয়রায় বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদ্রাসার নবগঠিত কমিটি বিবি

14

দেশনেত্রীর শেষ বিদায়ে উপস্থিত ছিলেন না উপদেষ্টা মুশফিকুর রহম

15

সোনাগাজীতে পুলিশ ও সাংবাদিকের ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে হে

16

খালিদ মাহমুদের ২৩ একর জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদে

17

গাজীপুর শিমুলতলীর কুঠির শিল্প বাণিজ্য মেলায় আলোর ঝলকানি ও মা

18

সংসদে আমি করতে পারি, তা আপনারা দেখেছেন ব্যারিস্টার রুমিন ফা

19

আঠারবাড়িতে ভূমিদস্যুদের দৌরাত্ম্য

20