মোঃ তরিকুল ইসলাম
প্রকাশঃ 15-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

হোমনায় যুব স্বেচ্ছাসেবী ফোরাম নিলখী ইউনিয়নের নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা

কুমিল্লার হোমনা উপজেলার নিলখী ইউনিয়নে যুব স্বেচ্ছাসেবী ফোরামের নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুন, শুক্রবার বিকেলে নিলখী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সামসুজ্জামান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ডি. কৃষিবিদ মোঃ রাকিব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিলখী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সামসুদ্দীন আহমেদ, হোমনা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন এবং হোমনা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোঃ তারিকুল ইসলাম তারেক।
এছাড়াও সভায় আরও বক্তব্য রাখেন হোমনা যুব স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা মোঃ সাঈদ আলম, ফোরামের সভাপতি আল আমিন মর্তুজা, সাংগঠনিক সম্পাদক মুশতাক আহমেদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক হাফেজ ইকবাল মাহমুদ, নির্বাহী সদস্য আল আমিন খাদেম, সালে মুছা, বিল্লাল হোসেন, ইয়াছিন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা সমাজ উন্নয়নে যুবদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং নবগঠিত কমিটির সদস্যদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ নতুন কমিটির সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে নিলখী ইউনিয়নের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরে কুমিল্লা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সামসুজ্জামান সকলকে নিয়ে সপথ বাক্য পাঠ করেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় তারেক রহমানের পক্ষে যুবদলের গণসংযোগ, পথসভা ও লিফলেট ব

1

গিলাতলা আইডিয়াল প্রি- ক্যাডেট স্কুল বার্ষিক পরীক্ষার ফলাফল

2

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ

3

পলাশে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

4

মণিরামপুর পৌরসভার ড্রেন যেন মরণফাঁদ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষ

5

জাজিরায় ককটেল বিস্ফোরণে যুবক নিহত, আহত ৩

6

বিভিন্ন থানা ও পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন অতিঃ ডিআইজি

7

দৌলতপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র সূ

8

র‍্যাবের অভিযানে গাঁজাসহ একাধিক মামলার আসামি সাদ্দাম গ্রেফতা

9

প্রকাশিত সংবাদ মিথ্যা এবং ভিত্তিহীন দাবি করে ভুক্তভোগী সংবা

10

ঢাকা ১৯ সালাউদ্দিন বাবু মনোনয়নপত্র দাখিল

11

রাকসু নির্বাচনে জিএস পদে ও সিনেট নির্বাচনে জয়লাভ করে চমক দেখ

12

ঘোড়াঘাটে দাবিহীন ১৫শ’ দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট

13

গণতন্ত্রের দুই প্রতীকে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী মাঠে আরও সক

14

ডেঙ্গু প্রতিরোধে ঈশ্বরগঞ্জ পৌরসভার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা

15

নকল দুধ তৈরিতে অভিযুক্ত আবুল বাশার ধরাছোঁয়ার বাহিরে

16

চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ প্রেস ক্লাবের সাধারণ সভা ও মিলনমে

17

দেশনেত্রীর শেষ বিদায়ে উপস্থিত ছিলেন না উপদেষ্টা মুশফিকুর রহম

18

পাবনা-৩বিএনপি'র বিদ্রোহী প্রার্থী আনোয়ারুল ইসলাম বহিস্কার

19

খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি: ডা. জাহিদ

20