জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

হাসিনা আপার রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাসিনা আপা ভারতে গিয়ে তাদের কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন। আমরা সেই কর্মী-সমর্থকদের পাশে আছি। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে, আর যারা অন্যায় করেনি আমরা তাদের কোনো শাস্তি হতে দেব না। উন্নয়নের প্রতীক ধানের শীষ, তাই আসুন আমরা সবাই মিলে এলাকার উন্নয়নের জন্য কাজ করি।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে তার নিজ আসন ঠাকুরগাঁও-১-এর দেবীপুর খুররমখাঁ আদর্শকলোনি এলাকায় নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, একটি দল হিন্দু, মুসলমান ভাগ করতে চাইছে, কিন্তু আমরা তা কখনোই চাই না। আমরা এই দেশের সব ধর্মের মানুষের সমান নিরাপত্তা নিশ্চিত করতে চাই। সবাই মিলে একসঙ্গে সুন্দর দেশ গড়ে তুলতে চাই।

নির্বাচনী পথসভায় লিফলেট বিতরণ এবং নিজের জন্য ধানের শীষে ভোট চেয়ে মির্জা ফখরুল আরো বলেন, বিএনপি পরীক্ষিত দল, আমরা পূর্বেও ক্ষমতায় গিয়েছি এবং দেশের উন্নয়নে কাজ করেছি। তাই আমাদের ওপর আস্থা রেখে কাজ করার সুযোগ করে দেবেন।

মির্জা ফখরুল আরো বলেন, যারা মোনাফেক, মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়—তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তাই দেশকে বাঁচাতে শক্তি দিয়ে আবারও উঠে দাঁড়াতে হবে।

হিন্দু ভাই ও মা-বোনদের নিরাপত্তা দিতে হবে, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য ও শ্রমিকদের ন্যায্য পাওনা দিতে হবে। এই নির্বাচন তার শেষ নির্বাচন, তাই সবার কাছে দোয়া ও ভোট চান মির্জা ফখরুল। তিনি বলেন, ১১১টি মামলায় সাড়ে তিন বছর জেল খেটেছি। আমি যখন জেলে তখন আমার স্ত্রীর অপারেশন হয়েছে, সে অবস্থাও গিয়েছে। তারপরও আমি মাথা নোয়াইনি, আমার নেত্রী বেগম খালেদা জিয়াও মাথা নোয়াননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎মণিরামপুরে অবৈধ ভাবে সরকারি জমির সাথে মালিকানা জমি দখলের অভ

1

সিরাজগঞ্জ এর তাড়াশে খেলনা পিস্তল দেখিয়ে চিন্তাই এর চেষ্টার

2

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ যুবক নি*হ*ত

3

রাউজানে মাদকসহ আটক ২

4

তালতলীতে নৌবাহিনীর অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

5

নড়াইলের হাটবাড়িয়া জমিদারবাড়ি ডিসি পার্কের রাস্তাপ্রশস্ত করণ

6

জামালগঞ্জে জুলাইযোদ্ধা শহীদ সোহাগের লাশ উত্তোলন

7

বাগেরহাটে বাসের বাংকার থেকে ১১ কেজি গাজাঁ

8

দিনাজপুর সেক্টর ও ৪২ বিজিবি কর্তৃক বিরল সীমান্ত এলাকায় শীতবস

9

পোরশায় বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

10

নওগাঁর পোরশায় বিভিন্ন পোকা মাপার উপদ্রবে নাজেহাল কৃষক

11

‘হৃদয়ে সৈয়দপুর’-এর মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

12

কিশোরগঞ্জে এতিম ও দুস্থ্যদের মাঝে দুম্বার মাংস বিতরণ

13

কালিগঞ্জে নির্বাচনী আচরণবিধি মানতে সবাইকে আহ্বান: ইউএনও তানি

14

কোটালীপাড়ায়-মন্দিরে মন্দিরে "শ্রী শ্রী কার্তিক" পূজার প্রস্ত

15

শার্শায় সন্ত্রাসী ডাবলুর তাণ্ডব, চাঁদা না পেয়ে তুলে ফেললো সড়

16

অবশেষে জনতার হাতে আটক আলম

17

দুই মাথা ও তিন হাত নিয়ে শিশুর জন্ম,

18

নাটোর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম এঁর বদল

19

ঝালকাঠিতে শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জা

20