জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হাতিয়ায় মুক্তিযোদ্ধাদের সমর্থন চাইলেন বিএনপির প্রার্থী

মোঃ ফখরুল মোস্তফা
নোয়াখালী প্রতিনিধি

 নোয়াখালী হাতিয়া  মুক্তিযোদ্ধাদের কাছে সমর্থন চাইলেন বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম। সোমবার সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক মত বিনিময় সভায় তিনি এ সমর্থন প্রত্যাশা করেন।

এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের হাতিয়া উপজেলার আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাপার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো: ইয়াছিন। পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল, সাবেক যুগ্ম-আহবায়ক মিল্লাতুর রহিম মিল্লাত, উপজেলা যুবদলের আহবায়ক ইসমাইল হোসেন, পৌর যুবদলের আহবায়ক মমিন উল্লাহ রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার, ছাত্রদলের আহবায়ক রিয়াজ মাহমুদ সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম নোয়াখালী-৬ হাতিয়া থেকে ধানের শীষের মনোনয়ন পান। নির্বাচনী প্রচারণার অংশ  হিসেবে তিনি রবিবার বিকেলে উপজেলার বুড়িরচর ইউনিয়নে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন।

সোমবার সকাল থেকে  তিনি দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। বিকেলে  প্রচারণার অংশ হিসেবে তিনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে যান। সেখানে উপস্থিত মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় করেন। এসময় তিনি মুক্তিযোদ্ধাদেরকে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান। মুক্তিযোদ্ধারা তার এ আহবানকে স্বাগত জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুর–সুনামগঞ্জ রুটে ফের অতিরিক্ত CNG ভাড়া আদায়, জনদুর্ভো

1

পূর্নিমা এপেক্স বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়

2

বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার দি

3

মোহনগঞ্জে তীব্র শীতে কৃষি কাজ ব্যহত

4

বিরল ঢেড়া পাটিয়ায় ব্যবসায়ী খুনের রহস্য উন্মোচিত

5

ভাণ্ডারিয়ায় অটোরিকশার চাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

6

ডাস্টারদিয়ে পিটিয়ে ছাত্রীকে জখম করলেন প্রধান শিক্ষক

7

সরকারি হাসপাতাল গুলোতে টাকা দিও সেবা মেলে না, অসহায় গরিব মধ

8

নবাবগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় সভা করলেন ধানের শীষের প্রার্থী

9

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় কাজী ওবায়দুর

10

মিরসরাইয়ে মানারুল কোরআন একাডেমির গ্র্যাজুয়েশন সিরিমনি

11

শালিখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী -২০২৫ অনুষ্ঠিত

12

মাদারীপুর-১ এ নাদিরা মিঠু ও মাদারীপুর-২ এ জাহানদার আলী জাহান

13

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে তিন

14

কুট্টাপাড়া লিটল স্টার কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির শিক্ষার্থী

15

বেলকুচিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও আ

16

পার্বতীপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়

17

কারাগারে থানা আওয়ামী লীগের সভাপতির মৃত্যু

18

কুয়েটে ‘শাহ্ সিমেন্ট-কুয়েট ইন্টার ডিপার্টমেন্ট ফুটসাল টুর্না

19

ভারতের জন্য ছয় ইউনিটের পরমাণু কেন্দ্র বানাচ্ছে রাশিয়া

20