জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

হাঁস চুরি হলে যথাযথ ব্যবস্থা নেব: রুমিন ফারহানা

 
 মোঃ বাদল মিয়া

 প্রত্যাশিত ‘হাঁস’ প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের কাছ থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,

“আমার হাঁস চুরি হলে যথাযথ ব্যবস্থা নেব।”


রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়ায় দলীয় সিদ্ধান্ত না মানার অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।


প্রতীক বরাদ্দের প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা বলেন, হাঁস তার পছন্দের প্রতীক। বাড়িতেও তিনি হাঁস পালন করেন। এ কারণেই তিনি হাঁস প্রতীক চেয়েছিলেন। পছন্দের প্রতীক পেয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন,

“আমার বাড়ি থেকে যখন হাঁস চুরি হয়েছিল, তখন কিন্তু ছাড় দেইনি। মামলা করেছি। পুলিশ দুইজন চোরকে গ্রেপ্তার করেছিল। হাঁস মার্কা কোনো দলের নয়—এটা জনগণের মার্কা।”


এদিকে নিজের কর্মী-সমর্থকদের উদ্দেশে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাতে আশুগঞ্জে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন,

“কারো উসকানিতে পা দেওয়া যাবে না।”


উল্লেখ্য, সম্প্রতি একজন ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগবিতণ্ডার জের ধরে রুমিন ফারহানাকে দুটি শোকজ নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এসব নোটিশের জবাব দেওয়ার কথা রয়েছে। এসব ঘটনাকে কেন্দ্র করে তিনি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। পাশাপাশি ভোটের আগের রাতে ব্যালটে সিল মারার আশঙ্কা প্রকাশ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে বিজিবি’র বিদেশি পিস্তল,ম্যাগ

1

জামালপুরে সড়ক দুর্ঘটনায় মেরিন ইঞ্জিনিয়ার নিহত, আহত ১

2

বাউরা আলিম মাদ্রাসায় অসৎ পন্থা অবলম্বন করে কমিটি গঠন

3

মধুপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন

4

দরিদ্রদের মাংস গেল কার পাতে

5

কমলগঞ্জে যুবকের রহস্যজনত মৃত্যু

6

মেহেরপুরের যুগিন্দায় মহুয়া ও রিপনের জমকালো শুভ পরিণয়: আনন্দঘ

7

ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পরিষদ মাসিক সভা অনুষ্ঠিত

8

যুক্তরাষ্ট্র হামলা চালালে ‌‘আঞ্চলিক যুদ্ধ’ শুরু হতে পারে: খা

9

বাঁশখালীর পরিবার পরিকল্পনা কার্যালয়ে দুদকের অভিযান ঘুষের টা

10

হাতিয়াকে ঘিরে নতুন স্বপ্ন: চালু করা যেতে পারে হেলিকপ্টার সেব

11

বান্দরবানে প্রয়াস এর ১০ম তম এজিএম-২০২৫ইং অনুষ্ঠিত

12

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে প্রশাসনের

13

নাসির নগরে দেশনেত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফ

14

চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত

15

মহান বিজয় দিবসে বীরগঞ্জে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

16

ত্রিশালে প্রতিপক্ষের হামলায় আহত-১

17

খালেদা জিয়া ছিলেন আপোষহীন এক সংগ্রামী নেত্রী-ব্যারিস্টার খোক

18

আজমেরী ওসমানের সহযোগী পাভেল অস্ত্রসহ আটক

19

সিলেটের বাদামবাগিচায় কিশোর দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে ছাত্র

20