জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

হবিগঞ্জ ১ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বি,এন পি প্রার্থী রেজা কিবরিয়াকে শোকজ

সৌমিত্র কুমার দাস

‎হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়াকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।
‎বুধবার (৭ জানুয়ারি) কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ সায়দুর রহমান স্বাক্ষরিত নোটিশটি প্রার্থী রেজা কিবরিয়ার কাছে পাঠানো হয়।
‎জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বিষয়টি নিশ্চিত করে বলেন, “নির্বাচনী বিচারিক কমিটি প্রার্থী ড. রেজা কিবরিয়াকে নোটিশ দিয়েছে। আচরণবিধি ভঙ্গের অভিযোগ যাচাই করা হচ্ছে এবং আমরা সতর্ক অবস্থায় আছি।”
‎নোটিশে বলা হয়, গত ২ জানুয়ারি নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে ড. রেজা কিবরিয়া কর্মী–সমর্থকদের সঙ্গে জনগণের মধ্যে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করে প্রচারণা চালান। ওই ঘটনায় স্থানীয় ব্যক্তি জিতু মিয়া সেন্টু ৪ জানুয়ারি একটি লিখিত অভিযোগ করেন।
‎এছাড়া ৩ জানুয়ারি একই উপজেলার পাঞ্জারাই বাজারে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণের অভিযোগে মসফিকুজ্জামান চৌধুরী নোমান নামে অপর এক ব্যক্তি ৪ জানুয়ারি লিখিত অভিযোগ দাখিল করেন।
‎উল্লেখিত অভিযোগগুলোর ভিত্তিতে কমিটি ড. রেজা কিবরিয়াকে ১৪ জানুয়ারির মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে বিষয়টি নির্বাচন কমিশনে পাঠানো হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরাদনগর ধামঘর ইউনিয়নে কায়কোবাদের পক্ষে মহিলা দলের নির্বাচন

1

কুলাউড়ায় সড়কে ধানের স্তুপ, মটরসাইকেল ও গ্যাস'চালিত টমটমের মু

2

গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণে ডিসি আফরোজা আখতার

3

সিলেট নগরে কলেজপড়ুয়া মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

4

সিরাজগন্জ -১ আসনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সরব প্রতিযোগিতা শ

5

রাজশাহীতে আরএমপির মাদক ও জুয়াবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার

6

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৪০ জন গ্রেফতার

7

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

8

‘হ্যাঁ–না’ ভোটের ব্যানার ঝুলছে না সরকারের সব শিক্ষাপ্রতিষ্ঠা

9

হবিগঞ্জ -১ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ স্যজাত মিয়ার ফেসবুক প

10

চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে মায়ের শাসনের মার ধরে সন্তানের মৃ

11

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার নতুন অফিস উদ্বোধন

12

কোম্পানীগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি ৬ ঘণ্টার মধ্যে গ্রেপ

13

ধর্মপাশায় দোয়া ও মিলাদ মাহফিল

14

পরকীয়ার বলি

15

ধামইরহাটে বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

16

নবাবগঞ্জে কনকনে শীত, জনজীবন স্থবির

17

খোয়াজপুর পখীরা চীন মৈত্রী সেতু’তে টোল না দেওয়াকে কেন্দ্র কর

18

বগুড়ায় স্ত্রী ও খালাতো ভাইয়ের প্রেমের বলি জহুরুল

19

কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার

20