জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

সেনাবাহিনীর মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ির ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
‎
২০জুলাই ‎রবিবার পাহাড়ের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা শুরু কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০ ফিল্ড রেজিঃ আর্টিঃ সিন্দুকছড়ির জোন কমান্ডার লেঃ কর্ণেল ইসমাইল সামস আজিজি পিএসসি, জি।
‎
‎এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আকতার, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এনামুল হক চৌধুরী, গুইমারা কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, মানিকছড়ি গিরিমৈত্রী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ সাহ আলম, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম, গুইমারা ইসলামিক আন্দোলনের সভাপতি মাগফার হোসেন, জাতীয় নাগরিক পাটির মোঃ রাসেল হোসেন, ফরেস্ট অফিসার জালিয়াপাড়া মহসিন হাসান তালুকদারসহ গুইমারা ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন দলের নেতাকর্মী, চেয়ারম্যান, ইউপি সদস্য, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, হেডম্যান,কারবারি, সাংবাদিক,বাজার কমিটি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
‎
‎বর্তমান প্রেক্ষাপটে পাহাড়ে খুন,গুম, অপহরণসহ সন্ত্রাসী কর্মকান্ড যাতে কেউ না ঘটাতে পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। জুয়া, মদ, মাদক ও চোরা কারবারীদের ব্যাপারে প্রশাসনসহ সর্বস্তেরর জনগণের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আইনি প্রক্রিয়া ছাড়া বালু উত্তোলন, পাহাড় কাটা, কাঠ, বাঁশ পাচার এব্যাপারে সকলকে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।
‎
‎সর্বশেষ জোন কমান্ডার সভায় আগত সকলের সাথে শুভেচ্ছা বিনিময়, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন পরে মধ্যাহ্ন ভোজে মধ্য দিয়ে সভা সমাপ্তি ঘোষনা করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে জামায়াত আমিরের নির্বাচনি জনসভায় মানুষের ঢল

1

শিবচরে স্কুলছাত্রী সুমাইয়ার আত্মহত্যা প্ররোচনাকারীদের বিচারে

2

মিশরে তিন মাস ধরে নিখোঁজ ঝিনাইদহের যুবক ইমন পরিবারের শোকের

3

নওগাঁয় ডিবির অভিযানে আন্তঃজেলা বৈদ্যুতিক মিটার চোরচক্রের ৭ স

4

শীতে কষ্টে থাকা বিধবা আজিমন নেছাকে খাদ্য ও শীতবস্ত্র, স্থায়ী

5

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল সহ এক যুবক আটক

6

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ভিপি আইনুল হক এর গভীর

7

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

8

সরাইলের পাকশিমুলে সহোদর ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

9

কিশোরগঞ্জে প্রবাসী সন্তানদের শিক্ষাবৃত্তি বিতরণ

10

সৌন্দর্যের আরেক নাম নিয়ামতপুরের তালতলীর সারি সারি তার গাছ।

11

নওগাঁর নুনিয়াপট্টিতে ডিবির ঝটিকা অভিযান

12

মনোহরদীতে হিফজুল কোরআন মডেল মাদরাসার হাফেজ শিক্ষার্থীদের পাগ

13

ভাঙ্গুড়ায় স্কুল ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেপ্

14

দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. মতিন উদ্দিন আহমেদের র

15

মানিকগঞ্জে ০৬ জন মোটর সাইকেল চোরকে গ্রেফতার করেছে (ডিবি)

16

রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে চরাঞ্চলকে উন্নয়নের রোল মডেলে রূপ

17

মাদারীপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

18

১৩ দফা দাবি নিয়ে চট্টগ্রামে ঐতিহাসিক লালদীঘি ময়দানে বৃহত্তর

19

জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, অন্ধকার ইতিহাসের স্বাক্ষী "মাদারীপ

20